দৈনিক সংবাদ দিগন্ত

গরমে শিশুদের ত্বকের যত্নে বিশেষ সতর্কতা

গরমে শিশুদের ত্বকের যত্নে বিশেষ সতর্কতা
গরমে শিশুদের ত্বকের যত্নে বিশেষ সতর্কতা

দেশে শুরু হয়েছে গরমের মৌসুম। কখনো তীব্র তাপপ্রবাহ, আবার কখনো বৃষ্টির কারণে আবহাওয়ার তারতম্যে ভুগছে মানুষ। এই পরিবর্তনশীল আবহাওয়ায় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে শিশুরা। বিশেষজ্ঞদের মতে, শিশুদের ত্বক অত্যন্ত সংবেদনশীল হওয়ায় তারা সহজে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে পারে না। তাই এ সময় তাদের যত্নে বাড়তি সতর্কতা নেওয়া জরুরি।

আরও পড়ুন, ব্যাক পেইন কমানোর ৮ সহজ উপায়

গরমে শিশুদের নিয়মিত গোসল করানো প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা। সামান্য কাশি থাকলেও গোসল করানো যেতে পারে, তবে পরে মাথা ও চুল ভালোভাবে শুকিয়ে দিতে হবে। শিশুদের ত্বক বড়দের তুলনায় অনেক বেশি নাজুক—প্রায় পাঁচ গুণ পাতলা। তাই সাবান বা অন্যান্য প্রসাধনী ব্যবহারে বিশেষ সতর্কতা প্রয়োজন। অতিরিক্ত বা ক্ষারযুক্ত সাবান ব্যবহারে ত্বক শুষ্ক হয়ে র‍্যাশ ও অ্যালার্জির ঝুঁকি বাড়তে পারে।

আরও পড়ুন, দুধ কি সুপারফুড? জানুন আধুনিক গবেষণার ফল

গরমের সময় ঘামের কারণে ব্যাকটেরিয়া ও জীবাণুর সংক্রমণও বেড়ে যায়। এজন্য নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী মানসম্মত বডিওয়াশ ব্যবহার করা যেতে পারে। তবে অ্যান্টিব্যাক্টেরিয়াল কঠিন সাবান ব্যবহারে ত্বকের প্রাকৃতিক সুরক্ষা স্তর ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। তারা আরও বলেন, শিশুর ত্বকের ধরন অনুযায়ী উপযুক্ত পণ্য নির্বাচন করা জরুরি। প্রয়োজনে শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ উপায়।

বিষয় : শিশু গরম যত্ন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

গরমে শিশুদের ত্বকের যত্নে বিশেষ সতর্কতা

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

দেশে শুরু হয়েছে গরমের মৌসুম। কখনো তীব্র তাপপ্রবাহ, আবার কখনো বৃষ্টির কারণে আবহাওয়ার তারতম্যে ভুগছে মানুষ। এই পরিবর্তনশীল আবহাওয়ায় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে শিশুরা। বিশেষজ্ঞদের মতে, শিশুদের ত্বক অত্যন্ত সংবেদনশীল হওয়ায় তারা সহজে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে পারে না। তাই এ সময় তাদের যত্নে বাড়তি সতর্কতা নেওয়া জরুরি।

আরও পড়ুন, ব্যাক পেইন কমানোর ৮ সহজ উপায়

গরমে শিশুদের নিয়মিত গোসল করানো প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা। সামান্য কাশি থাকলেও গোসল করানো যেতে পারে, তবে পরে মাথা ও চুল ভালোভাবে শুকিয়ে দিতে হবে। শিশুদের ত্বক বড়দের তুলনায় অনেক বেশি নাজুক—প্রায় পাঁচ গুণ পাতলা। তাই সাবান বা অন্যান্য প্রসাধনী ব্যবহারে বিশেষ সতর্কতা প্রয়োজন। অতিরিক্ত বা ক্ষারযুক্ত সাবান ব্যবহারে ত্বক শুষ্ক হয়ে র‍্যাশ ও অ্যালার্জির ঝুঁকি বাড়তে পারে।

আরও পড়ুন, দুধ কি সুপারফুড? জানুন আধুনিক গবেষণার ফল

গরমের সময় ঘামের কারণে ব্যাকটেরিয়া ও জীবাণুর সংক্রমণও বেড়ে যায়। এজন্য নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী মানসম্মত বডিওয়াশ ব্যবহার করা যেতে পারে। তবে অ্যান্টিব্যাক্টেরিয়াল কঠিন সাবান ব্যবহারে ত্বকের প্রাকৃতিক সুরক্ষা স্তর ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। তারা আরও বলেন, শিশুর ত্বকের ধরন অনুযায়ী উপযুক্ত পণ্য নির্বাচন করা জরুরি। প্রয়োজনে শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ উপায়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত