যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর এক বিতর্কিত মন্তব্য ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে।ট্রাম্প দাবি করেন, ভারত ও চীনের কিছু মানুষ যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেয়, যাতে তারা জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব লাভ করতে পারে। তার এই মন্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।
আরও পড়ুন, ইরান যুদ্ধের চাপে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার সংকটে
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ট্রাম্পের মন্তব্য তথ্যভিত্তিক নয়, অনুপযুক্ত এবং রুচিহীন। তিনি আরও বলেন, এই ধরনের বক্তব্য ভারত ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সম্পর্কের বাস্তব চিত্র প্রতিফলিত করে না, যা পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। এদিকে ট্রাম্পের মন্তব্যের বিরুদ্ধে মানবাধিকার ও প্রবাসী সংগঠনগুলোর মধ্যেও সমালোচনা দেখা গেছে। হিন্দু আমেরিকান ফাউন্ডেশন এটিকে ঘৃণামূলক ও বর্ণবাদী মন্তব্য হিসেবে নিন্দা জানিয়েছে।
আরও পড়ুন, গ্রিসের ক্রিট দ্বীপের কাছে ৫.৭ মাত্রার ভূমিকম্প
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প একটি মন্তব্য শেয়ার করেন, যেখানে ভারতকে নেতিবাচকভাবে উল্লেখ করা হয় এবং ভারতীয় অভিবাসীদের নিয়েও বিতর্কিত মন্তব্য দেখা যায়। বিশ্লেষকরা বলছেন, এমন মন্তব্য এমন সময় এসেছে যখন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-এর ভারত সফরের প্রস্তুতি চলছে, যা কূটনৈতিক সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে।

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন