পাবনার ঈশ্বরদীতে পদ্মানদীর অভ্যন্তরে টহলরত অবস্থায় নৌ পুলিশের উপর হামলা ও গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। এসময় লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি)সহ ৫ জন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। গত মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে ঈশ্বরদী-কুষ্টিয়ার নৌ চ্যানেলের হরিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন, পাঁচবিবিতে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে বাড়ি নির্মাণের অভিযোগ
গুলিবিদ্ধরা হলেন -ঈশ্বরদী লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম, পুলিশ সদস্য ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান ও মানিক মিয়া। জানা গেছে, নিয়মিত দায়িত্ব পালনের অংশ হিসেবে লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির একটি টহল টিম পদ্মা নদীর ঈশ্বরদী-কুষ্টিয়ার নৌ চ্যানেলগুলো ও অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে টহল দিচ্ছিলেন। এসময় কুষ্টিয়ার হরিপুর এলাকায় টহল বোর্ট পৌঁছানোর সঙ্গে সঙ্গে সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে, এতে ওসিসহ পাঁচ পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন।
আরও পড়ুন, মিঠাপুকুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উদ্বোধন, ৪০৯ কেন্দ্রে চলবে শিশু সুরক্ষা কার্যক্রম
পরে অতিরিক্ত পুলিশ টিম ডেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহতদের দ্রুত উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সবাই চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) মোঃ মশিউর রহমান মন্ডল বলেন, ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের চিকিৎসা নিশ্চিতের পাশাপাশি জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য ইতিমধ্যে অভিযান চলছে।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন