দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২২ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

মহেশপুরে পাগলা কুকুরের আতঙ্ক, তিন দিনে কুকুরের কামড়ে অর্ধশতাধিক আহত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগর ও শ্রীনাথপুর গ্রামে পাগলা কুকুরের আতঙ্কে কার্যত স্থবির হয়ে পড়েছে জনজীবন। গত তিন দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে অন্তত ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এর মধ্যে নারী, শিশু ও বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছেন না কুকুরের হাত থেকে। আতঙ্কে অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না, আর জরুরী প্রয়োজনে বের হলেও আত্মরক্ষান্তে হাতে লাঠি নিয়ে চলাফেরা করছেন গ্রামবাসী।

এলাকাবাসী জানান, ভবনগর গ্রামে প্রায় তিন হাজার মানুষের বসবাস। হঠাৎ করেই কয়েকটি কুকুর খ্যাপাটে আচরণ শুরু করে এবং পথচারীদের ওপর আক্রমণ চালাতে থাকে। এতে করে অল্প সময়ের মধ্যেই বহু মানুষ কুকুরের কামড়ে আহত হয়েছে। কুকুরের হাত থেকে গবাদি পশুও রক্ষা পাচ্ছেনা। কুকুরের আক্রমণের শিকার কৃষক জামাত আলী জানান, বাড়ি থেকে মাঠে যাওয়ার পথে হঠাৎ পেছন থেকে একটি কুকুর তাকে আক্রমণ করে। এতে তার পায়ের অনেকটা মাংস উঠে যায় এবং হাতে, ও পিঠে গুরুতর আঘাত পান। বর্তমানে চিকিৎসকের পরামর্শে তিনি বাড়িতে বিশ্রামে রয়েছেন।

আরও পড়ুন, তীব্র গরমে চুয়াডাঙ্গায় জনজীবন বিপর্যস্ত, আরও বাড়ার আভাস

একইদিন আরেক কৃষক জিন্নাত আলীও কুকুরের কামড়ে আহত হন। তিনি বলেন, বাড়ি থেকে বের হওয়ার সময় আচমকাই কুকুরের আক্রমণের শিকার হন তিনি। বর্তমানে তিনিও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। এমন পরিস্থিতিতে গ্রামজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী ও স্থানীয়ারা জানান, গত কয়েকদিনে কুকুরের সংখ্যা বেড়েছে এবং আচরণও অস্বভাবাবিক হয়ে উঠেছে। ফলে শিশুসহ পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছেন তারা। 

উপজেলা প্রশাসন জানিয়েছে, প্রাণী হত্যা না করে কুকুর গুলোকে শনাক্ত করে টিকাদানের ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে মহেশপুর উপজেলা নির্বাহী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হেলেনা আক্তার নিপা জানান, কুকুরে কামড় দিলে সঙ্গে সঙ্গে ক্ষতস্থান ২০ থেকে ২৫ মিনিট সাবান ও পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এরপর পরিষ্কার কাপড় বা ব্যান্ডেজ দিয়ে বেঁধে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে।

আরও পড়ুন, শ্রীপুরে ২ দিনেও মিলেনি মাদরাসা ছাত্রী সন্ধান

কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। দ্রুত ভ্যাকসিনের কার্যক্রম শুরু করা হবে। অন্যদিকে স্বাস্থ্য বিভাগ কুকুরে কামড়ের পর দ্রুত প্রাথমিক চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছে। স্থানীয়দের দাবি গ্রামে আগে থেকেই ৩০ থেকে ৪০টি বেওয়ারিশ কুকুর ছিল। আতঙ্কের মধ্যে কিছু কুকুরকে পিটিয়ে মেরে ফেলেছেন এলাকাবাসী। তবে দ্রুত স্থায়ী সমাধান না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা তাদের।

বিষয় : ঝিনাইদহ মহেশপুর আহত কুকুরের আতঙ্ক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

মহেশপুরে পাগলা কুকুরের আতঙ্ক, তিন দিনে কুকুরের কামড়ে অর্ধশতাধিক আহত

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত