দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সিএনজির চাকায় ওড়না পেঁচিয়ে এইচ এস সি পরীক্ষার্থীর মৃত্যু

পাবনার ঈশ্বরদী উপজেলায় সড়ক দুর্ঘটনায় জেসমিন আক্তার রিতু (১৮) নামে এক মাদরাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে দাশুড়িয়া-পাকশি মহাসড়কের পাকশি এলাকায় ঘটনা ঘটে।নিহত জেসমিন আক্তার রিতু ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের সরাইকান্দি গ্রামের মো. জাহিদুল ইসলামের মেয়ে। তিনি দাশুড়িয়া মদিনাতুল উলুম আলিম মাদরাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

আরও পড়ুন, মায়ের স্বর্ণ বন্ধক দিয়ে: টাকা দিয়েও এসএসসি পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী

নিহতের পারিবারিক সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে জেসমিন তার এক বান্ধবীর সাথে সিএনজি চড়ে পাকশির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পাকশি এলাকায় পৌঁছালে চলন্ত সিএনজির চাকার সাথে তার ওড়নাটি অসাবধানতাবশত পেঁচিয়ে যায়। মুহূর্তের মধ্যেই ওড়নার টানে গলায় ফাঁস লেগে তিনি সিএনজি থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুত্বর আহত হন।

আরও পড়ুন, ফরিদপুরে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা ছিনতাই, ৫ পুলিশ আহত

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। 

বিষয় : মৃত্যু পাবনা এইচ এস সি পরীক্ষার্থী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

সিএনজির চাকায় ওড়না পেঁচিয়ে এইচ এস সি পরীক্ষার্থীর মৃত্যু

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

পাবনার ঈশ্বরদী উপজেলায় সড়ক দুর্ঘটনায় জেসমিন আক্তার রিতু (১৮) নামে এক মাদরাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে দাশুড়িয়া-পাকশি মহাসড়কের পাকশি এলাকায় ঘটনা ঘটে।নিহত জেসমিন আক্তার রিতু ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের সরাইকান্দি গ্রামের মো. জাহিদুল ইসলামের মেয়ে। তিনি দাশুড়িয়া মদিনাতুল উলুম আলিম মাদরাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

আরও পড়ুন, মায়ের স্বর্ণ বন্ধক দিয়ে: টাকা দিয়েও এসএসসি পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী

নিহতের পারিবারিক সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে জেসমিন তার এক বান্ধবীর সাথে সিএনজি চড়ে পাকশির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পাকশি এলাকায় পৌঁছালে চলন্ত সিএনজির চাকার সাথে তার ওড়নাটি অসাবধানতাবশত পেঁচিয়ে যায়। মুহূর্তের মধ্যেই ওড়নার টানে গলায় ফাঁস লেগে তিনি সিএনজি থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুত্বর আহত হন।

আরও পড়ুন, ফরিদপুরে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা ছিনতাই, ৫ পুলিশ আহত

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত