দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ফরিদপুরে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা ছিনতাই, ৫ পুলিশ আহত

মঙ্গলবার (২১ এপ্রিল) চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের চর সালেপুর মুন্সিরচর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আসামি কবির খান (৫০) চর হরিরামপুর ইউনিয়নের চর সালেপুর গ্রামের মৃত সুরমান খানের ছেলে এবং চরহরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে চরভদ্রাসন থানায় মামলা রয়েছে।এ ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।

জানা গেছে, সকাল আনুমানিক সাড়ে সাতটার সময় চরভদ্রাসন থানার এসআই রফিকুজ্জামানের নেতৃত্বে পাঁচ পুলিশ সদস্য মুন্সিরচর বাজারে অভিযান চালিয়ে কবির খানকে গ্রেফতার করে। তাকে হাতকড়া পরিয়ে মোটরসাইকেলে তোলার সময় আসামির বড় ভাই সূর্য খান পুলিশের কাজে বাধা দেন এবং তাৎক্ষণিক কবিরের ২০/২৫ জন স্বজন ও অনুসারীরা পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরা অবস্থায় কবির খানকে ছিনিয়ে নেয়। হামলাকারীদের কি খুশি ও লাঠি আঘাতে  এসআই রফিকুজ্জামানের ডান হাত জখমসহ অন্য চার পুলিশ সদস্যরা আহত হন। আহত পুলিশ সদস্যরা চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন, লামায় উৎসবমুখর পরিবেশে শুরু এসএসসি ও দাখিল পরীক্ষা

আহত পাঁচ পুলিশ সদস্য হলেন, চর ভদ্রাসন থানার এসআই কাজী রিপন, এসআই মোজাম্মেল হক, এসআই রফিকুজ্জামান, এএসআই গাজী সোহেল রানা ও কনস্টেবল উজ্জ্বল হোসেন। চর হরিরামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিল্লাল হোসেন বলেন, কবিরের এক হাতে হাতকড়া পরিয়ে পুলিশ অন্য হাত ধরে রেখেছিল। কবির খানের অনুসারী ও স্বজনরা এসে হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। তবে শেষ পর্যন্ত আসামি না পাওয়া গেলেও স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশের মাধ্যমে হাতকড়াটি উদ্ধার করে থানায় জমা দেওয়া হয়েছে বলে জানাযায়।

আরও পড়ুন, সংগ্রাই উৎসবে সম্প্রীতির ছোঁয়া: মারমা সম্প্রদায়ের পাশে অ্যাডভোকেট আব্দুর রহিম

স্থানীয় সূত্রে জানা গেছে, কবির খানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ভূমি দখলসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। তিনি নিজস্ব লাঠিয়াল বাহিনীর মাধ্যমে চরাঞ্চলে প্রভাব বিস্তার করে আসছেন বলে এলাকাবাসীর অভিযোগ। চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, কবির খান সন্ত্রাসবিরোধী আইনের এক মামলার আসামি। তাকে গ্রেফতার করতে পাঁচ পুলিশ সদস্য গেলে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি সহযোগীরা আসামিকে ছিনতাই করে নিয়ে যায়। আহত পুলিশ সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আসামি কবির খানকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে একটি মামলা প্রক্রিয়াধীন। 

বিষয় : ছিনতাই ফরিদপুর আহত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

ফরিদপুরে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা ছিনতাই, ৫ পুলিশ আহত

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত