দৈনিক সংবাদ দিগন্ত

৯০ মিলিয়ন ডলার ঋণ পরিশোধ, বৈদেশিক ঋণ দাঁড়ালো ৭৮ বিলিয়ন ডলার

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীমঙ্গলবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এ পর্যন্ত ৯০ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলার ঋণ পরিশোধ করা হয়েছে।সংসদ সদস্য রুমিন ফারহানা-এর করা এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য তুলে ধরেন।তিনি জানান, চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত হিসাব অনুযায়ী বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৮ হাজার ৬৭ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার।অর্থমন্ত্রী বলেন, সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ 

আরো পড়ুন , সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর বার্তা বাণিজ্যমন্ত্রীর, বাজারে ‘জিম্মি’ হতে দেবে না সরকার

নিয়মিতভাবে বৈদেশিক ঋণ পরিশোধ কার্যক্রম পরিচালনা করে থাকে।প্রতি অর্থবছরে ঋণের আসল ও সুদ পরিশোধের সম্ভাব্য ব্যয়ের একটি প্রক্ষেপণ তৈরি করা হয় এবং সেই অনুযায়ী বাজেটে অর্থ বরাদ্দ রাখা হয়।তিনি আরও জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সারা বছর ধরে এই ঋণ পরিশোধ কার্যক্রম চলমান রয়েছে।বিশেষজ্ঞরা বলছেন, বৈদেশিক ঋণের পরিমাণ বড় হলেও সঠিক ব্যবস্থাপনা বজায় থাকলে এটি অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে না।

বিষয় : বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বৈদেশিক ঋণ গুরুত্বপূর্ণ তথ্য

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

৯০ মিলিয়ন ডলার ঋণ পরিশোধ, বৈদেশিক ঋণ দাঁড়ালো ৭৮ বিলিয়ন ডলার

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীমঙ্গলবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এ পর্যন্ত ৯০ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলার ঋণ পরিশোধ করা হয়েছে।সংসদ সদস্য রুমিন ফারহানা-এর করা এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য তুলে ধরেন।তিনি জানান, চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত হিসাব অনুযায়ী বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৮ হাজার ৬৭ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার।অর্থমন্ত্রী বলেন, সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ 

আরো পড়ুন , সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর বার্তা বাণিজ্যমন্ত্রীর, বাজারে ‘জিম্মি’ হতে দেবে না সরকার

নিয়মিতভাবে বৈদেশিক ঋণ পরিশোধ কার্যক্রম পরিচালনা করে থাকে।প্রতি অর্থবছরে ঋণের আসল ও সুদ পরিশোধের সম্ভাব্য ব্যয়ের একটি প্রক্ষেপণ তৈরি করা হয় এবং সেই অনুযায়ী বাজেটে অর্থ বরাদ্দ রাখা হয়।তিনি আরও জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সারা বছর ধরে এই ঋণ পরিশোধ কার্যক্রম চলমান রয়েছে।বিশেষজ্ঞরা বলছেন, বৈদেশিক ঋণের পরিমাণ বড় হলেও সঠিক ব্যবস্থাপনা বজায় থাকলে এটি অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে না।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত