দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

উত্তরবঙ্গের জন্য একগুচ্ছ প্রতিশ্রুতি তারেক রহমানের

বগুড়া থেকে সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ শিগগিরই শুরু করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (২০ এপ্রিল) বিকেলে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। এ সময় তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঞ্চে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন, সৌদিতে থাকা রোহিঙ্গাদের দ্রুত পাসপোর্ট দিতে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রধানমন্ত্রী বলেন, সিরাজগঞ্জ থেকে বগুড়া রেলপথ দীর্ঘদিনের দাবি এবং এটি বাস্তবায়নের কাজ দ্রুত শুরু করা হবে। পাশাপাশি বগুড়া বিমানবন্দরকে কার্গো বিমান ওঠানামার উপযোগী করে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।তিনি আরও বলেন, বগুড়াসহ আশপাশের অঞ্চল কৃষিনির্ভর হওয়ায় এখানকার উৎপাদিত কৃষিপণ্য বিদেশে রপ্তানির সুযোগ তৈরি করতে সরকার কাজ করছে। এজন্য বিমানবন্দর উন্নয়ন এবং অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন, বাংলাদেশ–ইইউ সম্পর্ক জোরদারে উচ্চপর্যায়ের বৈঠক

নবঘোষিত সিটি করপোরেশনকে পরিকল্পিত ও আধুনিক শহর হিসেবে গড়ে তোলার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কৃষক, ইমাম ও খেটে খাওয়া মানুষের জন্য বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি চালু করা হচ্ছে, যা বাস্তবায়িত হলে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবে। তারেক রহমান আরও বলেন, তরুণদের জন্য বিদেশে স্বল্প খরচে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি আবারও দেশব্যাপী শুরু করার পরিকল্পনার কথাও জানান তিনি।

আরও পড়ুন, ঢাকাসহ ৯ জেলায় তাপপ্রবাহ, বাড়ছে তীব্রতা

দিনভর কর্মসূচির অংশ হিসেবে তিনি বগুড়া জেলা জজ আদালতের নবনির্মিত ভবন ও ই-বেইলবন্ড কার্যক্রম উদ্বোধন করেন, সিটি করপোরেশনের নামফলক উন্মোচন করেন এবং বাগবাড়ীতে পৈতৃক ভিটা পরিদর্শন করেন। বিকেলে জনসভায় যোগ দিতে দুপুর থেকেই নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। বিকেল নাগাদ মাঠ জনসমুদ্রে পরিণত হয়। পুরো সফরকে ঘিরে উত্তরবঙ্গজুড়ে ব্যাপক রাজনৈতিক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

বিষয় : সিরাজগঞ্জ তারেক রহমান বগুড়া প্রধানমন্ত্রী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

উত্তরবঙ্গের জন্য একগুচ্ছ প্রতিশ্রুতি তারেক রহমানের

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

বগুড়া থেকে সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ শিগগিরই শুরু করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (২০ এপ্রিল) বিকেলে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। এ সময় তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঞ্চে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন, সৌদিতে থাকা রোহিঙ্গাদের দ্রুত পাসপোর্ট দিতে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রধানমন্ত্রী বলেন, সিরাজগঞ্জ থেকে বগুড়া রেলপথ দীর্ঘদিনের দাবি এবং এটি বাস্তবায়নের কাজ দ্রুত শুরু করা হবে। পাশাপাশি বগুড়া বিমানবন্দরকে কার্গো বিমান ওঠানামার উপযোগী করে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।তিনি আরও বলেন, বগুড়াসহ আশপাশের অঞ্চল কৃষিনির্ভর হওয়ায় এখানকার উৎপাদিত কৃষিপণ্য বিদেশে রপ্তানির সুযোগ তৈরি করতে সরকার কাজ করছে। এজন্য বিমানবন্দর উন্নয়ন এবং অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন, বাংলাদেশ–ইইউ সম্পর্ক জোরদারে উচ্চপর্যায়ের বৈঠক

নবঘোষিত সিটি করপোরেশনকে পরিকল্পিত ও আধুনিক শহর হিসেবে গড়ে তোলার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কৃষক, ইমাম ও খেটে খাওয়া মানুষের জন্য বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি চালু করা হচ্ছে, যা বাস্তবায়িত হলে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবে। তারেক রহমান আরও বলেন, তরুণদের জন্য বিদেশে স্বল্প খরচে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি আবারও দেশব্যাপী শুরু করার পরিকল্পনার কথাও জানান তিনি।

আরও পড়ুন, ঢাকাসহ ৯ জেলায় তাপপ্রবাহ, বাড়ছে তীব্রতা

দিনভর কর্মসূচির অংশ হিসেবে তিনি বগুড়া জেলা জজ আদালতের নবনির্মিত ভবন ও ই-বেইলবন্ড কার্যক্রম উদ্বোধন করেন, সিটি করপোরেশনের নামফলক উন্মোচন করেন এবং বাগবাড়ীতে পৈতৃক ভিটা পরিদর্শন করেন। বিকেলে জনসভায় যোগ দিতে দুপুর থেকেই নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। বিকেল নাগাদ মাঠ জনসমুদ্রে পরিণত হয়। পুরো সফরকে ঘিরে উত্তরবঙ্গজুড়ে ব্যাপক রাজনৈতিক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত