দৈনিক সংবাদ দিগন্ত

উদ্বোধনের আগেই ভারতের রাজস্থানে রিফাইনারিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভারতের রাজস্থান রাজ্যে একটি বড় রিফাইনারি উদ্বোধনের মাত্র একদিন আগে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে, সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওই রিফাইনারি উদ্বোধনের কথা থাকলেও অগ্নিকাণ্ডের কারণে তা স্থগিত করা হয়েছে। ঘটনার পর রিফাইনারি এলাকায় আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে, যা আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। তবে দ্রুত দমকল বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন, ইরান-পাকিস্তান শীর্ষ পর্যায়ের ফোনালাপ

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে রাজস্থানের বালোট্রার পাচপাদরা এলাকায় অবস্থিত একটি বৃহৎ রিফাইনারি কমপ্লেক্সে, যা ভারতের প্রথম গ্রিনফিল্ড সমন্বিত রিফাইনারি-সহ পেট্রোকেমিক্যাল প্রকল্প হিসেবে পরিচিত। এই প্রকল্পটি যৌথভাবে পরিচালনা করছে হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড (HPCL) এবং রাজস্থান সরকার। এটি ভারতের জ্বালানি নিরাপত্তা জোরদার, আমদানি নির্ভরতা কমানো এবং দেশীয় উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছিল।

আরও পড়ুন, তেলবাজারে ঝড়: যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনায় দাম লাফিয়ে বাড়ছে

একই সঙ্গে এই রিফাইনারি থেকে উৎপাদিত পেট্রোকেমিক্যাল পণ্য ভবিষ্যতে শিল্পকারখানার কাঁচামাল হিসেবে ব্যবহৃত হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, ২০১৩ সালের ২২ সেপ্টেম্বর এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সোনিয়া গান্ধী। পরে ২০১৮ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রকল্পটি পুনরায় উদ্বোধন করেন এবং ব্যয় বৃদ্ধি করে নতুনভাবে বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়।

বিষয় : ভারত উদ্বোধন অগ্নিকাণ্ড

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

উদ্বোধনের আগেই ভারতের রাজস্থানে রিফাইনারিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

ভারতের রাজস্থান রাজ্যে একটি বড় রিফাইনারি উদ্বোধনের মাত্র একদিন আগে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে, সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওই রিফাইনারি উদ্বোধনের কথা থাকলেও অগ্নিকাণ্ডের কারণে তা স্থগিত করা হয়েছে। ঘটনার পর রিফাইনারি এলাকায় আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে, যা আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। তবে দ্রুত দমকল বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন, ইরান-পাকিস্তান শীর্ষ পর্যায়ের ফোনালাপ

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে রাজস্থানের বালোট্রার পাচপাদরা এলাকায় অবস্থিত একটি বৃহৎ রিফাইনারি কমপ্লেক্সে, যা ভারতের প্রথম গ্রিনফিল্ড সমন্বিত রিফাইনারি-সহ পেট্রোকেমিক্যাল প্রকল্প হিসেবে পরিচিত। এই প্রকল্পটি যৌথভাবে পরিচালনা করছে হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড (HPCL) এবং রাজস্থান সরকার। এটি ভারতের জ্বালানি নিরাপত্তা জোরদার, আমদানি নির্ভরতা কমানো এবং দেশীয় উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছিল।

আরও পড়ুন, তেলবাজারে ঝড়: যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনায় দাম লাফিয়ে বাড়ছে

একই সঙ্গে এই রিফাইনারি থেকে উৎপাদিত পেট্রোকেমিক্যাল পণ্য ভবিষ্যতে শিল্পকারখানার কাঁচামাল হিসেবে ব্যবহৃত হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, ২০১৩ সালের ২২ সেপ্টেম্বর এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সোনিয়া গান্ধী। পরে ২০১৮ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রকল্পটি পুনরায় উদ্বোধন করেন এবং ব্যয় বৃদ্ধি করে নতুনভাবে বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত