দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৯ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

মালয়েশিয়ায় বাংলাদেশি ব্যবসায়ীসহ দুইজন খুন

মালয়েশিয়ায় ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে দুই বাংলাদেশি নাগরিককে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। নিহতদের মধ্যে একজন ব্যবসায়ী এবং অপরজন তার সঙ্গে থাকা এক নারী বলে জানা গেছে। নিহত বাংলাদেশি ব্যবসায়ী নজরুল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোবরডাঙ্গা গ্রামের বাসিন্দা। একই ঘটনায় নিহত হয়েছেন কোহিনুর বেগম নামে আরেক বাংলাদেশি নারী।

আরও পড়ুন, মানবতার ফেরিওয়ালা সংগঠনের ৩য় বর্ষপূর্তি উদযাপন ও বৃত্তি-সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

পরিবারের অভিযোগ, মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের হত্যা করা হয় এবং পরে মরদেহ পুড়িয়ে ফেলা হয়। নজরুল ইসলাম ২০১৮ সালে জীবিকার সন্ধানে মালয়েশিয়া-এ যান। সেখানে তিনি একটি খামার গড়ে তোলেন, যেখানে গরু, ছাগল, হাঁস-মুরগিসহ বিভিন্ন প্রাণী পালন করতেন। পরিবারের দাবি, স্থানীয় এক ব্যবসায়িক অংশীদারের সঙ্গে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের বড় ভাই জানান, নজরুলের সঙ্গে দীর্ঘদিন ধরে ব্যবসায়িক সমস্যা চলছিল এবং তাকে একাধিকবার হত্যার চেষ্টা করা হয়েছিল।

আরও পড়ুন, রাজবাড়ীতে লাইসেন্স ছাড়া তেল নিতে গিয়ে ৮ মোটরসাইকেল চালককে জরিমানা

তিনি আরও বলেন, নজরুল সম্প্রতি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন এবং খামারের সম্পদ বিক্রি করে সবকিছু গুছিয়ে নিচ্ছিলেন। নিহতের ভাগ্নি বলেন, মামা তাকে জানিয়েছিলেন দ্রুত দেশে ফিরে আসবেন এবং অনেক কিছু নিয়ে আসবেন। এখন তিনি ন্যায়বিচার ও মরদেহ ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন। এদিকে স্থানীয় থানার কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটি বিদেশে সংঘটিত হওয়ায় তদন্ত ও পরবর্তী পদক্ষেপ কূটনৈতিক ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে গ্রহণ করতে হবে।পরিবার দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

বিষয় : হত্যা মালয়েশিয়া দুই বাংলাদেশি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

মালয়েশিয়ায় বাংলাদেশি ব্যবসায়ীসহ দুইজন খুন

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

মালয়েশিয়ায় ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে দুই বাংলাদেশি নাগরিককে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। নিহতদের মধ্যে একজন ব্যবসায়ী এবং অপরজন তার সঙ্গে থাকা এক নারী বলে জানা গেছে। নিহত বাংলাদেশি ব্যবসায়ী নজরুল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোবরডাঙ্গা গ্রামের বাসিন্দা। একই ঘটনায় নিহত হয়েছেন কোহিনুর বেগম নামে আরেক বাংলাদেশি নারী।

আরও পড়ুন, মানবতার ফেরিওয়ালা সংগঠনের ৩য় বর্ষপূর্তি উদযাপন ও বৃত্তি-সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

পরিবারের অভিযোগ, মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের হত্যা করা হয় এবং পরে মরদেহ পুড়িয়ে ফেলা হয়। নজরুল ইসলাম ২০১৮ সালে জীবিকার সন্ধানে মালয়েশিয়া-এ যান। সেখানে তিনি একটি খামার গড়ে তোলেন, যেখানে গরু, ছাগল, হাঁস-মুরগিসহ বিভিন্ন প্রাণী পালন করতেন। পরিবারের দাবি, স্থানীয় এক ব্যবসায়িক অংশীদারের সঙ্গে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের বড় ভাই জানান, নজরুলের সঙ্গে দীর্ঘদিন ধরে ব্যবসায়িক সমস্যা চলছিল এবং তাকে একাধিকবার হত্যার চেষ্টা করা হয়েছিল।

আরও পড়ুন, রাজবাড়ীতে লাইসেন্স ছাড়া তেল নিতে গিয়ে ৮ মোটরসাইকেল চালককে জরিমানা

তিনি আরও বলেন, নজরুল সম্প্রতি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন এবং খামারের সম্পদ বিক্রি করে সবকিছু গুছিয়ে নিচ্ছিলেন। নিহতের ভাগ্নি বলেন, মামা তাকে জানিয়েছিলেন দ্রুত দেশে ফিরে আসবেন এবং অনেক কিছু নিয়ে আসবেন। এখন তিনি ন্যায়বিচার ও মরদেহ ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন। এদিকে স্থানীয় থানার কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটি বিদেশে সংঘটিত হওয়ায় তদন্ত ও পরবর্তী পদক্ষেপ কূটনৈতিক ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে গ্রহণ করতে হবে।পরিবার দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত