দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৯ এপ্রিল ২০২৬

তামিমের পরিদর্শনে আবারও আলোচনায় পূর্বাচল স্টেডিয়াম

পূর্বাচলে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের স্বপ্ন বহু বছর ধরেই আলোচনায় থাকলেও বাস্তবে তার অগ্রগতি এখনো থমকে আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর নেতৃত্বে গত দেড় বছরে একাধিকবার পরিবর্তন এলেও প্রকল্পটি এখনও আলোর মুখ দেখেনি। সাম্প্রতিক সময়ে তামিম ইকবাল-এর নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি পূর্বাচল স্টেডিয়াম এলাকা পরিদর্শন করেছে। পরিদর্শন শেষে তিনি জানান, প্রকল্পটি নিয়ে নতুন করে কাজ শুরু করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।

তামিম বলেন, স্টেডিয়ামের নকশায় কিছু পরিবর্তন প্রয়োজন এবং বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। তার মতে, এটি দেশের ক্রীড়াঙ্গনের জন্য একটি বড় সম্পদ হতে পারে এবং এখানে ক্রিকেটের পাশাপাশি অন্যান্য খেলার ব্যবস্থাও রাখা যেতে পারে। প্রকল্পটি প্রথমে সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সময় শুরু হয়। তখন এর নাম ছিল ‘শেখ হাসিনা স্টেডিয়াম’ এবং নকশা করা হয়েছিল নৌকার আদলে। দেশের অন্যতম ব্যয়বহুল ও আধুনিক ক্রীড়া অবকাঠামো হিসেবে এটি পরিকল্পনা করা হয়েছিল।

আরও পড়ুন, নিউজিল্যান্ডের কাছে হার বাংলাদেশের

পরবর্তীতে রাজনৈতিক পরিবর্তনের পর প্রকল্পের নাম পরিবর্তন করে রাখা হয় ‘জাতীয় ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি)’। তবে একাধিকবার পরিদর্শন ও ঘোষণা থাকলেও বাস্তব কাজ শুরু হয়নি। এরপর বিসিবির দায়িত্বে আসেন ফারুক আহমেদ এবং পরে আমিনুল ইসলাম বুলবুল। উভয় সময়েই পূর্বাচল প্রকল্প নিয়ে নতুন পরিকল্পনার কথা শোনা গেলেও কাজের অগ্রগতি হয়নি।

আরও পড়ুন, ব্রাজিলে নেইমারকে বাংলাদেশের জার্সি উপহার

বর্তমান বিসিবি নেতৃত্ব বলছে, প্রকল্পটি বাস্তবায়নে সরকারের বড় ধরনের বিনিয়োগ প্রয়োজন এবং দ্রুত সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করাই এখন মূল লক্ষ্য। তবে একাধিক নেতৃত্ব পরিবর্তন ও বারবার ঘোষণা সত্ত্বেও পূর্বাচল স্টেডিয়াম এখনো কাগজ-কলমের পরিকল্পনাতেই সীমাবদ্ধ রয়েছে, যা নিয়ে প্রশ্ন তুলছেন ক্রীড়া বিশ্লেষক ও ভক্তরা—আসলে কি এই স্বপ্ন বাস্তবে রূপ নেবে?

বিষয় : পরিদর্শন পূর্বাচল তামিম পূর্বাচল স্টেডিয়াম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

তামিমের পরিদর্শনে আবারও আলোচনায় পূর্বাচল স্টেডিয়াম

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

পূর্বাচলে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের স্বপ্ন বহু বছর ধরেই আলোচনায় থাকলেও বাস্তবে তার অগ্রগতি এখনো থমকে আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর নেতৃত্বে গত দেড় বছরে একাধিকবার পরিবর্তন এলেও প্রকল্পটি এখনও আলোর মুখ দেখেনি। সাম্প্রতিক সময়ে তামিম ইকবাল-এর নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি পূর্বাচল স্টেডিয়াম এলাকা পরিদর্শন করেছে। পরিদর্শন শেষে তিনি জানান, প্রকল্পটি নিয়ে নতুন করে কাজ শুরু করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।

তামিম বলেন, স্টেডিয়ামের নকশায় কিছু পরিবর্তন প্রয়োজন এবং বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। তার মতে, এটি দেশের ক্রীড়াঙ্গনের জন্য একটি বড় সম্পদ হতে পারে এবং এখানে ক্রিকেটের পাশাপাশি অন্যান্য খেলার ব্যবস্থাও রাখা যেতে পারে। প্রকল্পটি প্রথমে সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সময় শুরু হয়। তখন এর নাম ছিল ‘শেখ হাসিনা স্টেডিয়াম’ এবং নকশা করা হয়েছিল নৌকার আদলে। দেশের অন্যতম ব্যয়বহুল ও আধুনিক ক্রীড়া অবকাঠামো হিসেবে এটি পরিকল্পনা করা হয়েছিল।

আরও পড়ুন, নিউজিল্যান্ডের কাছে হার বাংলাদেশের

পরবর্তীতে রাজনৈতিক পরিবর্তনের পর প্রকল্পের নাম পরিবর্তন করে রাখা হয় ‘জাতীয় ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি)’। তবে একাধিকবার পরিদর্শন ও ঘোষণা থাকলেও বাস্তব কাজ শুরু হয়নি। এরপর বিসিবির দায়িত্বে আসেন ফারুক আহমেদ এবং পরে আমিনুল ইসলাম বুলবুল। উভয় সময়েই পূর্বাচল প্রকল্প নিয়ে নতুন পরিকল্পনার কথা শোনা গেলেও কাজের অগ্রগতি হয়নি।

আরও পড়ুন, ব্রাজিলে নেইমারকে বাংলাদেশের জার্সি উপহার

বর্তমান বিসিবি নেতৃত্ব বলছে, প্রকল্পটি বাস্তবায়নে সরকারের বড় ধরনের বিনিয়োগ প্রয়োজন এবং দ্রুত সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করাই এখন মূল লক্ষ্য। তবে একাধিক নেতৃত্ব পরিবর্তন ও বারবার ঘোষণা সত্ত্বেও পূর্বাচল স্টেডিয়াম এখনো কাগজ-কলমের পরিকল্পনাতেই সীমাবদ্ধ রয়েছে, যা নিয়ে প্রশ্ন তুলছেন ক্রীড়া বিশ্লেষক ও ভক্তরা—আসলে কি এই স্বপ্ন বাস্তবে রূপ নেবে?

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত