দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

‘অসহিষ্ণুতার লক্ষণ’ জাগপা অফিসে হামলা নিয়ে সারজিসের ক্ষোভ

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম

পঞ্চগড়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি—জাগপার অফিসে হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া।এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম।শুক্রবার রাতে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, জেলা বিএনপির নেতাকর্মীরা জাগপা অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও তাণ্ডব চালিয়েছে।

আরো পড়ুন , গণভোট উপেক্ষায় সরকার ভুল পথে যাচ্ছে: শফিকুর রহমান

সারজিস আলম তার পোস্টে বলেন, রাজনীতিতে মতের বিপরীতে মত থাকবে, বিক্ষোভ ও মিছিল হবে—এটাই স্বাভাবিক। তবে সহিংসতা কখনো গ্রহণযোগ্য নয়।তিনি আরও উল্লেখ করেন, যারা ক্ষমতায় আসার পর অল্প সময়ের মধ্যেই নিজেদের সর্বেসর্বা ভাবতে শুরু করেন, তাদের অতীত ইতিহাস মনে রাখা উচিত। এমন আচরণ স্বৈরাচারের পথকেই নির্দেশ করে বলে মন্তব্য করেন তিনি।একই পোস্টে তিনি অভিযোগ করেন, একটি ঘটনার জেরে পরিকল্পিতভাবে জুতা নিক্ষেপ এবং পার্টি অফিসে হামলার মতো ঘটনা অসহিষ্ণুতার পরিচয় বহন করে।এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে তিনি সংশ্লিষ্টদের প্রতি সতর্কবার্তাও দেন।

বিষয় : ক্ষোভ প্রতিক্রিয়া জাগপা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

‘অসহিষ্ণুতার লক্ষণ’ জাগপা অফিসে হামলা নিয়ে সারজিসের ক্ষোভ

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

পঞ্চগড়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি—জাগপার অফিসে হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া।এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম।শুক্রবার রাতে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, জেলা বিএনপির নেতাকর্মীরা জাগপা অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও তাণ্ডব চালিয়েছে।

আরো পড়ুন , গণভোট উপেক্ষায় সরকার ভুল পথে যাচ্ছে: শফিকুর রহমান

সারজিস আলম তার পোস্টে বলেন, রাজনীতিতে মতের বিপরীতে মত থাকবে, বিক্ষোভ ও মিছিল হবে—এটাই স্বাভাবিক। তবে সহিংসতা কখনো গ্রহণযোগ্য নয়।তিনি আরও উল্লেখ করেন, যারা ক্ষমতায় আসার পর অল্প সময়ের মধ্যেই নিজেদের সর্বেসর্বা ভাবতে শুরু করেন, তাদের অতীত ইতিহাস মনে রাখা উচিত। এমন আচরণ স্বৈরাচারের পথকেই নির্দেশ করে বলে মন্তব্য করেন তিনি।একই পোস্টে তিনি অভিযোগ করেন, একটি ঘটনার জেরে পরিকল্পিতভাবে জুতা নিক্ষেপ এবং পার্টি অফিসে হামলার মতো ঘটনা অসহিষ্ণুতার পরিচয় বহন করে।এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে তিনি সংশ্লিষ্টদের প্রতি সতর্কবার্তাও দেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত