দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

বিশেষ অভিযানে হাতিয়ায় চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তার

বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার

নোয়াখালীর হাতিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তি মোহাম্মদ মহিবুল্লাহ, যিনি ‘মফুইল্ল্যা’ নামে এলাকায় পরিচিত। শুক্রবার সকালে উপজেলার মধ্য মাচুয়ারা এলাকায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।কোস্টগার্ড সদরদপ্তর জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়—মহিবুল্লাহ তার এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে বিপুল পরিমাণ অস্ত্র মজুত করে রেখেছেন। এর পরিপ্রেক্ষিতে সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত অভিযান চালানো হয়।

আরো পড়ুন , সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন ডা. মাহমুদা আলম মিতু

অভিযান শেষে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গ্রেপ্তার মহিবুল্লাহর বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আগেও একাধিক অস্ত্র মামলার তথ্য পাওয়া গেছে।উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিষয় : গ্রেপ্তার পুলিশ সন্ত্রাসী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

বিশেষ অভিযানে হাতিয়ায় চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

নোয়াখালীর হাতিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তি মোহাম্মদ মহিবুল্লাহ, যিনি ‘মফুইল্ল্যা’ নামে এলাকায় পরিচিত। শুক্রবার সকালে উপজেলার মধ্য মাচুয়ারা এলাকায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।কোস্টগার্ড সদরদপ্তর জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়—মহিবুল্লাহ তার এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে বিপুল পরিমাণ অস্ত্র মজুত করে রেখেছেন। এর পরিপ্রেক্ষিতে সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত অভিযান চালানো হয়।

আরো পড়ুন , সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন ডা. মাহমুদা আলম মিতু

অভিযান শেষে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গ্রেপ্তার মহিবুল্লাহর বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আগেও একাধিক অস্ত্র মামলার তথ্য পাওয়া গেছে।উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত