রাজধানীর পল্লবী এলাকায় এক হৃদয়বিদারক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিজ বাসায় ফিরোজা খানম জোসনা নামে ৬৮ বছর বয়সী এক শিক্ষিকাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।
আরও পড়ুন, তিন মাসের শিশুকে হত্যার অভিযোগ, সৎ বাবা আটক
পুলিশ জানায়, শুক্রবার সকালে বাসা থেকে বের না হওয়ায় প্রতিবেশীরা সন্দেহ করলে নিরাপত্তাকর্মী গিয়ে দরজা খোলা পান। পরে ভেতরে প্রবেশ করে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে সিআইডির ক্রাইমসিন ইউনিট এসে আলামত সংগ্রহ করে। লাশের পাশ থেকে একটি রক্তমাখা হাতুড়ি ও ওড়না উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন, রাজধানীর মিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাস হেল্পারের
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। নিহত ফিরোজা খানম জোসনা দীর্ঘদিন ধরে ওই বাসায় একাই বসবাস করতেন এবং শিক্ষার্থীদের বাসায় পড়াতেন। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন