দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

তিন মাসের শিশুকে হত্যার অভিযোগ, সৎ বাবা আটক

শিশুকে হত্যার অভিযোগ সৎ বাবা আটক

রাজধানীর মিরপুরের দারুসসালাম থানার বর্ধনবাড়ী এলাকায় তিন মাস বয়সী এক শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে সৎ বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত অপূর্বকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার ভোরে ঘটে যাওয়া এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে এবং শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

আরো পড়ুন , কিশোর গ্যাং নেতা লম্বু আসাদুলকে কুপিয়ে হত্যা

দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ভোরে শিশুটি মায়ের পাশে কান্না করছিল। এ সময় সৎ বাবা অপূর্ব শিশুটির মাকে কান্না থামাতে বলেন এবং না থামলে হত্যার হুমকি দেন। পরে কান্না থামাতে না পারায় তিনি শিশুটির মুখ চেপে ধরেন। এতে শ্বাসরোধ হয়ে শিশুটির মৃত্যু হয়।মায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অপূর্বকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।পুলিশ আরও জানায়, শিশুটির মা রাজিয়া খাতুন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। প্রাথমিক তথ্যে জানা গেছে, শিশুটির জৈবিক বাবা মাদক মামলায় কারাগারে রয়েছেন। সম্প্রতি অপূর্বকে বিয়ে করেন শিশুটির মা।

বিষয় : আটক সৎ বাবা শিশু হত্যা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

তিন মাসের শিশুকে হত্যার অভিযোগ, সৎ বাবা আটক

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

রাজধানীর মিরপুরের দারুসসালাম থানার বর্ধনবাড়ী এলাকায় তিন মাস বয়সী এক শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে সৎ বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত অপূর্বকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার ভোরে ঘটে যাওয়া এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে এবং শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

আরো পড়ুন , কিশোর গ্যাং নেতা লম্বু আসাদুলকে কুপিয়ে হত্যা

দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ভোরে শিশুটি মায়ের পাশে কান্না করছিল। এ সময় সৎ বাবা অপূর্ব শিশুটির মাকে কান্না থামাতে বলেন এবং না থামলে হত্যার হুমকি দেন। পরে কান্না থামাতে না পারায় তিনি শিশুটির মুখ চেপে ধরেন। এতে শ্বাসরোধ হয়ে শিশুটির মৃত্যু হয়।মায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অপূর্বকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।পুলিশ আরও জানায়, শিশুটির মা রাজিয়া খাতুন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। প্রাথমিক তথ্যে জানা গেছে, শিশুটির জৈবিক বাবা মাদক মামলায় কারাগারে রয়েছেন। সম্প্রতি অপূর্বকে বিয়ে করেন শিশুটির মা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত