দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

কিশোর গ্যাং নেতা লম্বু আসাদুলকে কুপিয়ে হত্যা

রাজধানীর মোহাম্মদপুরে আসাদুল হক ওরফে লম্বু আসাদুল নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে সাদেক খানের ইটখোলা এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, রাতের দিকে বেড়িবাঁধ তিনরাস্তা মোড় থেকে হাজারীবাগ যাওয়ার পথে রক্তাক্ত অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।নিহতের বুক ও পিঠে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত প্রায় ১টার দিকে কয়েকজন যুবক তাকে ঘিরে ধরে এবং হঠাৎ করেই ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।

আরো পড়ুন , জরুরি মেরামতে বিকেল ৩টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ

 কয়েক মিনিটের মধ্যেই এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।স্থানীয়দের দাবি, নিহত আসাদুল মোহাম্মদপুর এলাকার একটি কিশোর গ্যাংয়ের নেতা ছিলেন। মাদক ও ছিনতাইসহ একাধিক অপরাধে তার বিরুদ্ধে মামলা রয়েছে।পুলিশের প্রাথমিক ধারণা, মাদকসংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা জানিয়েছেন, জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেফতার ও কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

বিষয় : কুপিয়ে হত্যা ছুরিকাঘাত কিশোর গ্যাং

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

কিশোর গ্যাং নেতা লম্বু আসাদুলকে কুপিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

রাজধানীর মোহাম্মদপুরে আসাদুল হক ওরফে লম্বু আসাদুল নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে সাদেক খানের ইটখোলা এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, রাতের দিকে বেড়িবাঁধ তিনরাস্তা মোড় থেকে হাজারীবাগ যাওয়ার পথে রক্তাক্ত অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।নিহতের বুক ও পিঠে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত প্রায় ১টার দিকে কয়েকজন যুবক তাকে ঘিরে ধরে এবং হঠাৎ করেই ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।

আরো পড়ুন , জরুরি মেরামতে বিকেল ৩টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ

 কয়েক মিনিটের মধ্যেই এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।স্থানীয়দের দাবি, নিহত আসাদুল মোহাম্মদপুর এলাকার একটি কিশোর গ্যাংয়ের নেতা ছিলেন। মাদক ও ছিনতাইসহ একাধিক অপরাধে তার বিরুদ্ধে মামলা রয়েছে।পুলিশের প্রাথমিক ধারণা, মাদকসংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা জানিয়েছেন, জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেফতার ও কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত