দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

গঙ্গাচড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় গলায় ফাঁস দিয়ে ছাহেরা বানু (৫৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার বড়বিল ইউনিয়নের দক্ষিণ পানা পুকুর চৌধুরীপাড়া (দোলাপাড়া) গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত ছাহেরা বানু ওই এলাকার বাসিন্দা সাহেব আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ছাহেরা বানু প্রতিবেশী মরিয়ম বেগমের মাধ্যমে পার্শ্ববর্তী বাজার থেকে আপেল, কমলাসহ বিভিন্ন ফল আনান। পরে দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে তিনি তার দুই নাতনী শাহাজাদী খাতুন (৮) ও স্নেহা খাতুনের (৬)-এর হাতে ফল দিয়ে তাদের বাড়ির বাইরে যেতে বলেন।

আরও পড়ুন, রাজবাড়ীতে গোপন অভিযানে হত্যা মামলার আসামি আটক

দুপুর প্রায় ১টা ৩০ মিনিটে নাতনীরা ঘরে ফিরে এসে তাদের নানিকে ডাকাডাকি করে। ঘরের দরজা বন্ধ পেয়ে তারা টিনের দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকিয়ে ছাহেরা বানুকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা এসে দরজা ভেঙে তাকে ঘরের বাঁশের তীরের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ধারণা করা হচ্ছে, দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে সবার অজান্তেই তিনি আত্মহত্যা করেন।

আরও পড়ুন, শার্শায় খাল পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

ঘটনার সময় তার স্বামী সাহেব আলী সকাল আনুমানিক ৭টার দিকে পার্শ্ববর্তী এলাকায় নির্মাণ কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান। এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয় : রংপুর আত্মহত্যা গঙ্গাচড়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

গঙ্গাচড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় গলায় ফাঁস দিয়ে ছাহেরা বানু (৫৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার বড়বিল ইউনিয়নের দক্ষিণ পানা পুকুর চৌধুরীপাড়া (দোলাপাড়া) গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত ছাহেরা বানু ওই এলাকার বাসিন্দা সাহেব আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ছাহেরা বানু প্রতিবেশী মরিয়ম বেগমের মাধ্যমে পার্শ্ববর্তী বাজার থেকে আপেল, কমলাসহ বিভিন্ন ফল আনান। পরে দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে তিনি তার দুই নাতনী শাহাজাদী খাতুন (৮) ও স্নেহা খাতুনের (৬)-এর হাতে ফল দিয়ে তাদের বাড়ির বাইরে যেতে বলেন।

আরও পড়ুন, রাজবাড়ীতে গোপন অভিযানে হত্যা মামলার আসামি আটক

দুপুর প্রায় ১টা ৩০ মিনিটে নাতনীরা ঘরে ফিরে এসে তাদের নানিকে ডাকাডাকি করে। ঘরের দরজা বন্ধ পেয়ে তারা টিনের দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকিয়ে ছাহেরা বানুকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা এসে দরজা ভেঙে তাকে ঘরের বাঁশের তীরের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ধারণা করা হচ্ছে, দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে সবার অজান্তেই তিনি আত্মহত্যা করেন।

আরও পড়ুন, শার্শায় খাল পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

ঘটনার সময় তার স্বামী সাহেব আলী সকাল আনুমানিক ৭টার দিকে পার্শ্ববর্তী এলাকায় নির্মাণ কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান। এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত