ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির পর বাস্তুচ্যুত মানুষরা ধীরে ধীরে নিজ ঘরে ফিরতে শুরু করেছে। মধ্যরাতে যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পর গত কয়েক ঘণ্টায় পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে।বৈরুত থেকে দক্ষিণাঞ্চলের দিকে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে, যেখানে পরিবারগুলো নিজেদের বাড়ির পথে রওনা দিচ্ছে।স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল না হওয়া পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানিয়েছিল। তবে অনেকেই সেই নির্দেশনা উপেক্ষা করে ঘরে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
আরো পড়ুন , ইরানকে চুক্তিতে বাধ্য করতে যুক্তরাষ্ট্রের হুমকি
গত ৪৬ দিন ধরে চলা সংঘাতে বহু মানুষ চরম দুর্ভোগে ছিলেন। অনেকে তাবুতে, আবার কেউ কেউ গাড়িতেই রাত কাটাতে বাধ্য হয়েছেন।এ অবস্থায় ঘরে ফেরা মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেকেই বলছেন, তারা নিজেদের জমি ও ঘর ছাড়তে রাজি নন এবং কঠিন সময় পার করে এখন তারা ফিরে যেতে চান।এদিকে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব ও ওমান। দেশ দুটি লেবাননের সার্বভৌমত্বের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে এবং যুক্তরাষ্ট্রের উদ্যোগের প্রশংসা করেছে। একই সঙ্গে সব পক্ষকে যুদ্ধবিরতির শর্ত মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
বিষয় : স্থিতিশীল পরিস্থিতি যুদ্ধবিরতি

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন