দৈনিক সংবাদ দিগন্ত

জাহাঙ্গীরনগর ফিল্ম ফেস্টিভ্যালে হুমায়ূন ফরীদিকে বিশেষ সম্মাননা

হুমায়ূন ফরীদি-কে মরণোত্তর সম্মাননার মধ্য দিয়ে শেষ হয়েছে জাহাঙ্গীরনগর ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬-এর প্রথম আসর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর বাংলা থিয়েটারের উদ্যোগে ১৪ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত আয়োজিত এ উৎসবটি তিন দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

উৎসবের মূল ভেন্যু ছিল জহির রায়হান মিলনায়তন। এ আয়োজনে মোট ১৮টি বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য মরণোত্তর সম্মাননা দেওয়া হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হুমায়ূন ফরীদিকে। বিশ্ববিদ্যালয়ের নাট্যচর্চা থেকেই তার জাতীয় পর্যায়ে উত্থান ঘটে।

আরও পড়ুন, কাস্টিং কাউচ বিতর্কে নতুন করে আলোচনায় ডেইজি শাহ

এছাড়া বিশেষ সম্মাননা পেয়েছেন শহীদুজ্জামান সেলিম, আবু রিজওয়ান ইউরেকা, নাহার পুতুলসহ আরও অনেকে। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে পুরস্কৃত হয়েছে সাঁতাও, জ্বীনের বাচ্চা এবং কাজলরেখা। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সম্মাননা পেয়েছে ‘সং ফ্রম দ্য সাউথ’, ‘দ্য ইটারনাল জার্নি’ এবং ‘দ্য ব্যালাড অব আ গিক’।

আরও পড়ুন, অপু বিশ্বাস না বলায় বুবলীর হাতে যায় গুরুত্বপূর্ণ চরিত্র

‘জাহাঙ্গীরনগর এডিশন’ বিভাগে পুরস্কৃত হয়েছে ‘ইন্তেজার: প্রথম প্রহর’, ‘হাফ টু ইনফিনিটি’ এবং ‘দ্য হেইজ’। উদীয়মান তারকা হিসেবে সম্মাননা পেয়েছেন অনিরুদ্ধ হৃদয়, তানভীর অপূর্বগোলাম ফারুক জয়। শ্রেষ্ঠ সংগঠক হিসেবে পুরস্কৃত হয়েছেন মেহরাব সিফাত

বিষয় : সম্মাননা ফিল্ম ফেস্টিভ্যাল হুমায়ূন ফরীদি মরণোত্তর সম্মাননা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

জাহাঙ্গীরনগর ফিল্ম ফেস্টিভ্যালে হুমায়ূন ফরীদিকে বিশেষ সম্মাননা

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

হুমায়ূন ফরীদি-কে মরণোত্তর সম্মাননার মধ্য দিয়ে শেষ হয়েছে জাহাঙ্গীরনগর ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬-এর প্রথম আসর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর বাংলা থিয়েটারের উদ্যোগে ১৪ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত আয়োজিত এ উৎসবটি তিন দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

উৎসবের মূল ভেন্যু ছিল জহির রায়হান মিলনায়তন। এ আয়োজনে মোট ১৮টি বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য মরণোত্তর সম্মাননা দেওয়া হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হুমায়ূন ফরীদিকে। বিশ্ববিদ্যালয়ের নাট্যচর্চা থেকেই তার জাতীয় পর্যায়ে উত্থান ঘটে।

আরও পড়ুন, কাস্টিং কাউচ বিতর্কে নতুন করে আলোচনায় ডেইজি শাহ

এছাড়া বিশেষ সম্মাননা পেয়েছেন শহীদুজ্জামান সেলিম, আবু রিজওয়ান ইউরেকা, নাহার পুতুলসহ আরও অনেকে। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে পুরস্কৃত হয়েছে সাঁতাও, জ্বীনের বাচ্চা এবং কাজলরেখা। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সম্মাননা পেয়েছে ‘সং ফ্রম দ্য সাউথ’, ‘দ্য ইটারনাল জার্নি’ এবং ‘দ্য ব্যালাড অব আ গিক’।

আরও পড়ুন, অপু বিশ্বাস না বলায় বুবলীর হাতে যায় গুরুত্বপূর্ণ চরিত্র

‘জাহাঙ্গীরনগর এডিশন’ বিভাগে পুরস্কৃত হয়েছে ‘ইন্তেজার: প্রথম প্রহর’, ‘হাফ টু ইনফিনিটি’ এবং ‘দ্য হেইজ’। উদীয়মান তারকা হিসেবে সম্মাননা পেয়েছেন অনিরুদ্ধ হৃদয়, তানভীর অপূর্বগোলাম ফারুক জয়। শ্রেষ্ঠ সংগঠক হিসেবে পুরস্কৃত হয়েছেন মেহরাব সিফাত

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত