দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

১৪ বছরেও খোঁজ মেলেনি বিএনপি নেতা ইলিয়াস আলীর

বাংলাদেশের রাজনীতিতে একসময় যার উপস্থিতিতে মুখর থাকত রাজপথ, সেই বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী-এর নিখোঁজের ১৪ বছর পূর্ণ হয়েছে। তবে আজও তার কোনো সন্ধান মেলেনি।২০১২ সালের ১৭ এপ্রিল গভীর রাতে ঢাকার বনানী এলাকা থেকে তিনি ও তার গাড়িচালক আনসার আলী নিখোঁজ হন। এরপর থেকে তার ভাগ্যে কী ঘটেছে, তা আজও অজানা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতি থেকে উঠে আসা ইলিয়াস আলী পরবর্তীতে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সিলেটের বিশ্বনাথ, ওসমানীনগর ও বালাগঞ্জ এলাকায় তার উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং টিপাইমুখ বাঁধবিরোধী আন্দোলনে নেতৃত্ব তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। তার নিখোঁজের ঘটনাটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি বিতর্কিত ও অমীমাংসিত অধ্যায় হিসেবে বিবেচিত হয়। ঘটনার পর বনানীর সাউথ পয়েন্ট স্কুলের সামনে থেকে তার গাড়ি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

আরও পড়ুন, রাজধানীতে ট্রাফিক আইনে কড়াকড়ি, বিভিন্ন বিভাগে ১৪৫৭ মামলা

নিখোঁজ হওয়ার পর থেকে তার পরিবার, বিশেষ করে স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। সংসদেও একাধিকবার বিষয়টি আলোচনায় এসেছে। সম্প্রতি সংসদ অধিবেশনে ইলিয়াস আলীর বিষয়ে প্রশ্ন তুলে তার স্ত্রী আবারও জানতে চান—“ইলিয়াস কোথায়?” 

আরও পড়ুন, সংবিধান সংস্কার দাবিতে দুই সপ্তাহের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় ঐক্যের

স্পিকার বিষয়টিকে গুরুত্বপূর্ণ ও হৃদয়বিদারক উল্লেখ করে লিখিতভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নোটিশ দেওয়ার পরামর্শ দেন এবং প্রয়োজন হলে আন্তর্জাতিক পর্যায়েও বিষয়টি তোলার কথা বলেন। ১৪ বছর পার হলেও ইলিয়াস আলীর নিখোঁজ রহস্য এখনো অমীমাংসিত রয়ে গেছে—তিনি গুম হয়েছেন নাকি হত্যাকাণ্ডের শিকার, সেই প্রশ্নই রয়ে গেছে জনমনে।

বিষয় : বিএনপি নিখোঁজ ইলিয়াস আলী খোঁজ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

১৪ বছরেও খোঁজ মেলেনি বিএনপি নেতা ইলিয়াস আলীর

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

বাংলাদেশের রাজনীতিতে একসময় যার উপস্থিতিতে মুখর থাকত রাজপথ, সেই বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী-এর নিখোঁজের ১৪ বছর পূর্ণ হয়েছে। তবে আজও তার কোনো সন্ধান মেলেনি।২০১২ সালের ১৭ এপ্রিল গভীর রাতে ঢাকার বনানী এলাকা থেকে তিনি ও তার গাড়িচালক আনসার আলী নিখোঁজ হন। এরপর থেকে তার ভাগ্যে কী ঘটেছে, তা আজও অজানা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতি থেকে উঠে আসা ইলিয়াস আলী পরবর্তীতে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সিলেটের বিশ্বনাথ, ওসমানীনগর ও বালাগঞ্জ এলাকায় তার উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং টিপাইমুখ বাঁধবিরোধী আন্দোলনে নেতৃত্ব তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। তার নিখোঁজের ঘটনাটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি বিতর্কিত ও অমীমাংসিত অধ্যায় হিসেবে বিবেচিত হয়। ঘটনার পর বনানীর সাউথ পয়েন্ট স্কুলের সামনে থেকে তার গাড়ি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

আরও পড়ুন, রাজধানীতে ট্রাফিক আইনে কড়াকড়ি, বিভিন্ন বিভাগে ১৪৫৭ মামলা

নিখোঁজ হওয়ার পর থেকে তার পরিবার, বিশেষ করে স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। সংসদেও একাধিকবার বিষয়টি আলোচনায় এসেছে। সম্প্রতি সংসদ অধিবেশনে ইলিয়াস আলীর বিষয়ে প্রশ্ন তুলে তার স্ত্রী আবারও জানতে চান—“ইলিয়াস কোথায়?” 

আরও পড়ুন, সংবিধান সংস্কার দাবিতে দুই সপ্তাহের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় ঐক্যের

স্পিকার বিষয়টিকে গুরুত্বপূর্ণ ও হৃদয়বিদারক উল্লেখ করে লিখিতভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নোটিশ দেওয়ার পরামর্শ দেন এবং প্রয়োজন হলে আন্তর্জাতিক পর্যায়েও বিষয়টি তোলার কথা বলেন। ১৪ বছর পার হলেও ইলিয়াস আলীর নিখোঁজ রহস্য এখনো অমীমাংসিত রয়ে গেছে—তিনি গুম হয়েছেন নাকি হত্যাকাণ্ডের শিকার, সেই প্রশ্নই রয়ে গেছে জনমনে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত