দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

কাপ্তাই হ্রদে নৌকাডুবি, অন্তঃসত্ত্বা নারীসহ ১১ জনকে উদ্ধার

কাপ্তাই হ্রদ-এ নৌকাডুবির ঘটনায় অন্তঃসত্ত্বা নারীসহ ১১ জন যাত্রীকে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। বুধবার (১৫ এপ্রিল) রাত পৌনে আটটার দিকে বালুখালী ইউনিয়নের কিল্লা পাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উপজেলা প্রশাসন জানায়, নৌকাটিতে নারী, পুরুষ ও শিশুসহ মোট ১১ জন যাত্রী ছিলেন। তাঁরা বৈসুক উৎসব শেষে বাড়ি ফিরছিলেন।

হঠাৎ করে নৌকার সব যাত্রী একপাশে অবস্থান নেওয়ায় ভারসাম্য হারিয়ে নৌকাটি হেলে পড়ে। এতে বিপরীত দিক থেকে পানি ঢুকে নৌকাটি ডুবে যায়। ঘটনাস্থলটি রাঙামাটি জেলার জুরাছড়ি জোনের রাজমণিপাড়া সেনা ক্যাম্প থেকে প্রায় ৩০০ থেকে ৪০০ মিটার দূরে। ক্যাম্পে দায়িত্বরত সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা নৌকা নিয়ে ঘটনাস্থলে গিয়ে সবাইকে উদ্ধার করেন।

আরও পড়ুন, নিকলী–বাজিতপুরে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান চাইলেন এমপি

উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। অন্যদের প্রাথমিক সহায়তা দিয়ে স্বজনদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। মোহাম্মদ কামরুল হোসেন, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিষয়টি নিশ্চিত করে বলেন—উৎসব শেষে ফেরার পথে একটি ট্রলার ডুবে যায়, তবে দ্রুত উদ্ধার কার্যক্রম চালিয়ে সবাইকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

আরও পড়ুন, গংগাচড়ায় অস্বচ্ছল পরিবারের মাঝে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বিতরণ

এদিকে স্থানীয় জনপ্রতিনিধি বিপ্লব ত্রিপুরা জানান, আহত একজনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নৌকার যাত্রীরা সবাই ত্রিপুরা সম্প্রদায়ের এবং কিল্লাপাড়া এলাকার বাসিন্দা।

বিষয় : দুর্ঘটনা নৌকাডুবি অন্তঃসত্ত্বা কাপ্তাই হ্রদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

কাপ্তাই হ্রদে নৌকাডুবি, অন্তঃসত্ত্বা নারীসহ ১১ জনকে উদ্ধার

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image

কাপ্তাই হ্রদ-এ নৌকাডুবির ঘটনায় অন্তঃসত্ত্বা নারীসহ ১১ জন যাত্রীকে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। বুধবার (১৫ এপ্রিল) রাত পৌনে আটটার দিকে বালুখালী ইউনিয়নের কিল্লা পাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উপজেলা প্রশাসন জানায়, নৌকাটিতে নারী, পুরুষ ও শিশুসহ মোট ১১ জন যাত্রী ছিলেন। তাঁরা বৈসুক উৎসব শেষে বাড়ি ফিরছিলেন।

হঠাৎ করে নৌকার সব যাত্রী একপাশে অবস্থান নেওয়ায় ভারসাম্য হারিয়ে নৌকাটি হেলে পড়ে। এতে বিপরীত দিক থেকে পানি ঢুকে নৌকাটি ডুবে যায়। ঘটনাস্থলটি রাঙামাটি জেলার জুরাছড়ি জোনের রাজমণিপাড়া সেনা ক্যাম্প থেকে প্রায় ৩০০ থেকে ৪০০ মিটার দূরে। ক্যাম্পে দায়িত্বরত সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা নৌকা নিয়ে ঘটনাস্থলে গিয়ে সবাইকে উদ্ধার করেন।

আরও পড়ুন, নিকলী–বাজিতপুরে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান চাইলেন এমপি

উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। অন্যদের প্রাথমিক সহায়তা দিয়ে স্বজনদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। মোহাম্মদ কামরুল হোসেন, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিষয়টি নিশ্চিত করে বলেন—উৎসব শেষে ফেরার পথে একটি ট্রলার ডুবে যায়, তবে দ্রুত উদ্ধার কার্যক্রম চালিয়ে সবাইকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

আরও পড়ুন, গংগাচড়ায় অস্বচ্ছল পরিবারের মাঝে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বিতরণ

এদিকে স্থানীয় জনপ্রতিনিধি বিপ্লব ত্রিপুরা জানান, আহত একজনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নৌকার যাত্রীরা সবাই ত্রিপুরা সম্প্রদায়ের এবং কিল্লাপাড়া এলাকার বাসিন্দা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত