দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন সফল করতে পাঁচবিবিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

হাম-রুবেলা ক্যাম্পেইন সফল করতে পাঁচবিবিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

আসন্ন জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শ্রী তরুণ কুমার পালের কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন তিনি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম আহমেদ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হামিদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি, 

আরো পড়ুন , সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ দুই নারী গ্রেফতার

উপজেলা ইমাম প্রতিনিধি, সাংবাদিক মো. আজাদ আলীসহ স্বাস্থ্য কমপ্লেক্সের সকল জুনিয়র কনসালটেন্ট, মেডিকেল অফিসার এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ।সভায় জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন বাস্তবায়নে স্বাস্থ্য বিভাগ, স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় নেতৃবৃন্দ এবং গণমাধ্যমের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি নির্ধারিত সময়ে শতভাগ টিকাদান নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।সভায় জানানো হয়, ক্যাম্পেইন চলাকালে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে এক ডোজ হাম টিকা প্রদান করা হবে। এ বিষয়ে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।

বিষয় : ক্যাম্পেইন বাস্তবায়ন স্বাস্থ্য কমপ্লেক্সে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন সফল করতে পাঁচবিবিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image

আসন্ন জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শ্রী তরুণ কুমার পালের কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন তিনি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম আহমেদ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হামিদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি, 

আরো পড়ুন , সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ দুই নারী গ্রেফতার

উপজেলা ইমাম প্রতিনিধি, সাংবাদিক মো. আজাদ আলীসহ স্বাস্থ্য কমপ্লেক্সের সকল জুনিয়র কনসালটেন্ট, মেডিকেল অফিসার এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ।সভায় জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন বাস্তবায়নে স্বাস্থ্য বিভাগ, স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় নেতৃবৃন্দ এবং গণমাধ্যমের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি নির্ধারিত সময়ে শতভাগ টিকাদান নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।সভায় জানানো হয়, ক্যাম্পেইন চলাকালে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে এক ডোজ হাম টিকা প্রদান করা হবে। এ বিষয়ে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত