রংপুরের গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে ২০২৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ সভার আয়োজন করা হয়।সভায় সভাপতিত্ব করেন রংপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ রায়হান সিরাজী। সভায় হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিতকরণ, ওষুধ সরবরাহ এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।এসময় উপজেলা নিবাহী অফিসার জেসমিন আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবু মোঃ আলেমুল বাসার, উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার,আরও পড়ুন , খুলনা-মংলা মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, গঙ্গাচড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ নায়েবুজজামান নায়েব,জামায়াত নেতা শোহাইবুর রহমান, মিডিয়া বিভাগের প্রধান আশরাফুল ইসলামসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে উপজেলা হাসপাতালকে আরও কার্যকর ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।সভায় হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা শেষে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।আরও পড়ুন , লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, আদালতে কড়া নিরাপত্তা