দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

সাবেক মেয়র মনজুর আলমের বাসায় হাসনাত আবদুল্লাহ সাক্ষাৎ ঘিরে উত্তেজনা

মেয়র মোহাম্মদ মনজুর আলম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন হাসনাত আবদুল্লাহ

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কুমিল্লা–৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ (১৪ এপ্রিল) দুপুরে নগরের কাট্টলি এলাকায় মনজুর আলমের বাসভবনে গিয়ে এ সাক্ষাৎ করেন তিনি।তবে সাক্ষাতের খবর ছড়িয়ে পড়ার পর বাসার সামনে একদল ব্যক্তি, যারা নিজেদের “জুলাই যোদ্ধা” হিসেবে পরিচয় দেন, সেখানে অবস্থান নেন।সাক্ষাৎ শেষে হাসনাত আবদুল্লাহ বাসা থেকে বের হলে ওই ব্যক্তিরা তাকে ঘিরে বিভিন্ন প্রশ্ন করেন এবং রাজনৈতিক অবস্থান নিয়ে জবাবদিহি চান।

আরো পড়ুন , সুস্থতার পথে মির্জা আব্বাস সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া নেওয়া হলো

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি তাকে উদ্দেশ করে প্রশ্ন করেন, “আপনি আওয়ামী লীগের দোসরের বাসায় কেন গেছেন?”—এ সময় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। পরে তাকে হাত নেড়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করতে দেখা যায়।পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।এ বিষয়ে এনসিপির চট্টগ্রাম মহানগরের সমন্বয়কারী সদস্য রিদুয়ান হৃদয় জানান, হাসনাত আবদুল্লাহ ব্যক্তিগত কাজে চট্টগ্রামে গিয়েছিলেন এবং সাবেক মেয়রের আমন্ত্রণে সৌজন্য সাক্ষাৎ করেন।অন্যদিকে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম গণমাধ্যমকে জানান, সংসদ সদস্য চট্টগ্রামে এসে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বিষয় : মেয়র উত্তেজনা সৌজন্য সাক্ষাৎ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

সাবেক মেয়র মনজুর আলমের বাসায় হাসনাত আবদুল্লাহ সাক্ষাৎ ঘিরে উত্তেজনা

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কুমিল্লা–৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ (১৪ এপ্রিল) দুপুরে নগরের কাট্টলি এলাকায় মনজুর আলমের বাসভবনে গিয়ে এ সাক্ষাৎ করেন তিনি।তবে সাক্ষাতের খবর ছড়িয়ে পড়ার পর বাসার সামনে একদল ব্যক্তি, যারা নিজেদের “জুলাই যোদ্ধা” হিসেবে পরিচয় দেন, সেখানে অবস্থান নেন।সাক্ষাৎ শেষে হাসনাত আবদুল্লাহ বাসা থেকে বের হলে ওই ব্যক্তিরা তাকে ঘিরে বিভিন্ন প্রশ্ন করেন এবং রাজনৈতিক অবস্থান নিয়ে জবাবদিহি চান।

আরো পড়ুন , সুস্থতার পথে মির্জা আব্বাস সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া নেওয়া হলো

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি তাকে উদ্দেশ করে প্রশ্ন করেন, “আপনি আওয়ামী লীগের দোসরের বাসায় কেন গেছেন?”—এ সময় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। পরে তাকে হাত নেড়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করতে দেখা যায়।পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।এ বিষয়ে এনসিপির চট্টগ্রাম মহানগরের সমন্বয়কারী সদস্য রিদুয়ান হৃদয় জানান, হাসনাত আবদুল্লাহ ব্যক্তিগত কাজে চট্টগ্রামে গিয়েছিলেন এবং সাবেক মেয়রের আমন্ত্রণে সৌজন্য সাক্ষাৎ করেন।অন্যদিকে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম গণমাধ্যমকে জানান, সংসদ সদস্য চট্টগ্রামে এসে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত