দৈনিক সংবাদ দিগন্ত

ড্রেক্সনরাসিবে বদলে যেতে পারে ক্যানসার চিকিৎসা

ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করেছে যুক্তরাষ্ট্রে পরিচালিত একটি ক্লিনিকাল ট্রায়াল। এতে দাবি করা হয়েছে, অগ্ন্যাশয়ের ক্যানসারের জন্য তৈরি নতুন একটি ওষুধ প্রচলিত কেমোথেরাপির তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি কার্যকর হতে পারে। গবেষণায় ব্যবহৃত এই নতুন পিলের নাম ‘ড্রেক্সনরাসিব’। এটি প্রতিদিন একবার সেবনযোগ্য একটি ওষুধ, যা মূলত অগ্ন্যাশয়ের ক্যানসারের শেষ ধাপে থাকা রোগীদের ওপর পরীক্ষা করা হয়েছে।

আরও পড়ুন, ঢামেক–ঢাবি শিক্ষার্থী সংঘর্ষে জরুরি বিভাগে চিকিৎসাসেবা বন্ধ

অগ্ন্যাশয়ের ক্যানসার-কে সাধারণত সবচেয়ে প্রাণঘাতী ও দ্রুত ছড়িয়ে পড়া ক্যানসারগুলোর একটি হিসেবে ধরা হয়। কিন্তু নতুন এই গবেষণা চিকিৎসায় আশার আলো দেখাচ্ছে। যুক্তরাষ্ট্রে পরিচালিত ৫০০ জন রোগীর ওপর ফেজ-৩ ট্রায়ালে দেখা গেছে, এই ওষুধ গ্রহণকারী রোগীদের মৃত্যুঝুঁকি প্রচলিত কেমোথেরাপির তুলনায় প্রায় ৬০ শতাংশ পর্যন্ত কমে গেছে।গবেষকদের মতে, নতুন এই ওষুধটি কেমোথেরাপির তুলনায় অনেক কম পার্শ্বপ্রতিক্রিয়াসম্পন্ন এবং রোগীদের শারীরিক কষ্টও তুলনামূলকভাবে কম।

আরও পড়ুন, দেশজুড়ে হাম আতঙ্কে এক মাসে ১৯৮ শিশুর মৃত্যু

হার্ভার্ড মেডিকেল স্কুলের অধ্যাপক ব্রায়ান ওলপিন জানিয়েছেন, যেসব রোগীর ক্ষেত্রে কেমোথেরাপির পরও ক্যানসার দ্রুত ছড়িয়ে পড়ছে, তাদের জন্য এই ওষুধটি নতুন আশার আলো হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, অগ্ন্যাশয়ের ক্যানসার সাধারণত দেরিতে শনাক্ত হয়, ফলে চিকিৎসা সফলতার হার কম থাকে। তাই নতুন এই চিকিৎসা পদ্ধতি রোগীদের বেঁচে থাকার সম্ভাবনা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। চূড়ান্ত অনুমোদন পেলে ‘ড্রেক্সনরাসিব’ ক্যানসার চিকিৎসার ইতিহাসে একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে মনে করছেন গবেষকরা।

বিষয় : চিকিৎসা ক্যানসার ড্রেক্সনরাসিব

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ড্রেক্সনরাসিবে বদলে যেতে পারে ক্যানসার চিকিৎসা

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image

ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করেছে যুক্তরাষ্ট্রে পরিচালিত একটি ক্লিনিকাল ট্রায়াল। এতে দাবি করা হয়েছে, অগ্ন্যাশয়ের ক্যানসারের জন্য তৈরি নতুন একটি ওষুধ প্রচলিত কেমোথেরাপির তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি কার্যকর হতে পারে। গবেষণায় ব্যবহৃত এই নতুন পিলের নাম ‘ড্রেক্সনরাসিব’। এটি প্রতিদিন একবার সেবনযোগ্য একটি ওষুধ, যা মূলত অগ্ন্যাশয়ের ক্যানসারের শেষ ধাপে থাকা রোগীদের ওপর পরীক্ষা করা হয়েছে।

আরও পড়ুন, ঢামেক–ঢাবি শিক্ষার্থী সংঘর্ষে জরুরি বিভাগে চিকিৎসাসেবা বন্ধ

অগ্ন্যাশয়ের ক্যানসার-কে সাধারণত সবচেয়ে প্রাণঘাতী ও দ্রুত ছড়িয়ে পড়া ক্যানসারগুলোর একটি হিসেবে ধরা হয়। কিন্তু নতুন এই গবেষণা চিকিৎসায় আশার আলো দেখাচ্ছে। যুক্তরাষ্ট্রে পরিচালিত ৫০০ জন রোগীর ওপর ফেজ-৩ ট্রায়ালে দেখা গেছে, এই ওষুধ গ্রহণকারী রোগীদের মৃত্যুঝুঁকি প্রচলিত কেমোথেরাপির তুলনায় প্রায় ৬০ শতাংশ পর্যন্ত কমে গেছে।গবেষকদের মতে, নতুন এই ওষুধটি কেমোথেরাপির তুলনায় অনেক কম পার্শ্বপ্রতিক্রিয়াসম্পন্ন এবং রোগীদের শারীরিক কষ্টও তুলনামূলকভাবে কম।

আরও পড়ুন, দেশজুড়ে হাম আতঙ্কে এক মাসে ১৯৮ শিশুর মৃত্যু

হার্ভার্ড মেডিকেল স্কুলের অধ্যাপক ব্রায়ান ওলপিন জানিয়েছেন, যেসব রোগীর ক্ষেত্রে কেমোথেরাপির পরও ক্যানসার দ্রুত ছড়িয়ে পড়ছে, তাদের জন্য এই ওষুধটি নতুন আশার আলো হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, অগ্ন্যাশয়ের ক্যানসার সাধারণত দেরিতে শনাক্ত হয়, ফলে চিকিৎসা সফলতার হার কম থাকে। তাই নতুন এই চিকিৎসা পদ্ধতি রোগীদের বেঁচে থাকার সম্ভাবনা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। চূড়ান্ত অনুমোদন পেলে ‘ড্রেক্সনরাসিব’ ক্যানসার চিকিৎসার ইতিহাসে একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে মনে করছেন গবেষকরা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত