দৈনিক সংবাদ দিগন্ত

দেশজুড়ে হাম আতঙ্কে এক মাসে ১৯৮ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে সারাদেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। গত এক মাসে দেশে ১৯৮ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার (১৫ এপ্রিল) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, এই সময়ের মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৩২ জন শিশু এবং হাম সন্দেহে মারা গেছে আরও ১৬৬ জন। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১২ হাজার ৩৯৮ শিশু এবং হাম শনাক্ত হয়েছে ২ হাজার ৯৭৩ জনের।

আরও পড়ুন, ঢামেক–ঢাবি শিক্ষার্থী সংঘর্ষে জরুরি বিভাগে চিকিৎসাসেবা বন্ধ

গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ১৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত এই পরিসংখ্যান সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায়ও সারাদেশে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে ১ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল। একই সময়ে নতুন করে ৭৬ জন শিশু হামে আক্রান্ত হয়েছে।

আরও পড়ুন, স্বাস্থ্যখাতে সুফল পেতে প্রযুক্তির সাথে নৈতিকতা দরকার: স্বাস্থ্যমন্ত্রী

বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এ বিভাগে ৯৪ জন শিশুর মৃত্যু এবং ১০ হাজার ৩০ জন আক্রান্ত হয়েছে। রাজশাহী বিভাগে ৬৭ জন শিশুর মৃত্যু এবং ৪ হাজার ৫৫৬ জন আক্রান্ত হয়েছে। অন্যদিকে রংপুর বিভাগে তুলনামূলকভাবে পরিস্থিতি কম গুরুতর। সেখানে ৬৪৪ জন আক্রান্ত হলেও গত এক মাসে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

বিষয় : মৃত্যু ভয়াবহ হাম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দেশজুড়ে হাম আতঙ্কে এক মাসে ১৯৮ শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image

হাম ও হামের উপসর্গে সারাদেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। গত এক মাসে দেশে ১৯৮ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার (১৫ এপ্রিল) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, এই সময়ের মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৩২ জন শিশু এবং হাম সন্দেহে মারা গেছে আরও ১৬৬ জন। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১২ হাজার ৩৯৮ শিশু এবং হাম শনাক্ত হয়েছে ২ হাজার ৯৭৩ জনের।

আরও পড়ুন, ঢামেক–ঢাবি শিক্ষার্থী সংঘর্ষে জরুরি বিভাগে চিকিৎসাসেবা বন্ধ

গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ১৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত এই পরিসংখ্যান সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায়ও সারাদেশে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে ১ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল। একই সময়ে নতুন করে ৭৬ জন শিশু হামে আক্রান্ত হয়েছে।

আরও পড়ুন, স্বাস্থ্যখাতে সুফল পেতে প্রযুক্তির সাথে নৈতিকতা দরকার: স্বাস্থ্যমন্ত্রী

বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এ বিভাগে ৯৪ জন শিশুর মৃত্যু এবং ১০ হাজার ৩০ জন আক্রান্ত হয়েছে। রাজশাহী বিভাগে ৬৭ জন শিশুর মৃত্যু এবং ৪ হাজার ৫৫৬ জন আক্রান্ত হয়েছে। অন্যদিকে রংপুর বিভাগে তুলনামূলকভাবে পরিস্থিতি কম গুরুতর। সেখানে ৬৪৪ জন আক্রান্ত হলেও গত এক মাসে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত