ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার আলোচনা শেষ হয়েছে। এই আলোচনায় পাকিস্তানি মধ্যস্থতাকারীরা উপস্থিত ছিলেন। শনিবার ইসলামাবাদে এই আলোচনা শুরু হয়েছিল। পাকিস্তানের দুজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, আলোচনা ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এখন দুই দেশের প্রতিনিধিরা পাকিস্তানের আমন্ত্রণে নৈশভোজে অংশ নেবেন।
আরও পড়ুন, ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান মুখোমুখি, শান্তি আলোচনায় উচ্চপর্যায়ের বৈঠক শুরু
একটি সূত্র অনুযায়ী, একটি সংক্ষিপ্ত বিরতির পর ত্রিপক্ষীয় আলোচনা রোববার সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে পুনরায় শুরু হবে।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৮ এপ্রিল ঘোষণা দেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে তার কথোপকথনের ভিত্তিতে তিনি ইরানের ওপর বোমা হামলা ও আক্রমণ দুই সপ্তাহের জন্য স্থগিত করছেন।
আরও পড়ুন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত ১০, আহত বহু
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক বার্তায় লেখেন, গভীর বিনয়ের সঙ্গে আমি আনন্দের সংবাদ জানাচ্ছি যে, ইরান ও যুক্তরাষ্ট্র তাদের তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ইরান ১০ দফা প্রস্তাব দিয়েছে। এ প্রস্তাবের বিষয়গুলো নিয়েই প্রাথমিক আলোচনা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
বিষয় : আলোচনা শাহবাজ শরিফ ইসলামাবাদ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন