নারায়ণগঞ্জ, ১১ এপ্রিল ২০২৬: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে নারায়ণগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে। জেলা পরিষদ নারায়ণগঞ্জের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
আরও পড়ুন, পলাশবাড়ীতে গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। প্রধান অতিথির বক্তব্যে তিনি মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথার কারণেই আজ আমরা একটি স্বাধীন দেশ ও জাতীয় পতাকা পেয়েছি। নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরা এবং মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান প্রদর্শন করা আমাদের ˆনতিক দায়িত্ব।
আরও পড়ুন, চট্টগ্রামের চন্দ্রনগরে ভবন দখলকে কেন্দ্র করে দুর্ধর্ষ সন্ত্রাসী
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এবং বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, আহ্বায়ক, নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ড। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মামুন মাহমুদ। সম্মাননা প্রদান অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুধীসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক হিসেবে চেক তুলে দেন।
বিষয় : নারায়ণগঞ্জ সম্মাননা বীর মুক্তিযোদ্ধা

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন