দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১১ এপ্রিল ২০২৬

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

হরমুজে অনুমতি না পেয়ে ফিরছে ‘বাংলার জয়যাত্রা’

হরমুজ প্রণালি পার হতে না পেরে শারজায় ফিরছে 'বাংলার জয়যাত্রা'। মধ্যপ্রাচ্যে যুদ্ধ চললেও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ 'বাংলার জয়যাত্রা' হরমুজ প্রণালি পার হতে পারেনি। তাই আবার সংযুক্ত আরব আমিরাতের শারজা বন্দরে ফিরে যাচ্ছে।বাংলাদেশ শিপিং কর্পোরেশন থেকে জানা গেছে, প্রায় ৪০ দিন আটকে থাকার পর যুদ্ধবিরতি কার্যকর হলে গত বুধবার সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে হরমুজ প্রণালির উদ্দেশ্যে রওনা দেয় জাহাজটি।

টানা প্রায় ৪০ ঘণ্টা যাত্রা শেষে শুক্রবার সকালে প্রণালির কাছাকাছি পৌঁছে ইরান সরকারের কাছে পারাপারের অনুমতি চাওয়া হয়।কিন্তু ইরান সরকার অনুমতি দেয়নি। ফলে জাহাজটিকে ঘুরিয়ে নিরাপদে শারজায় ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, ইরানের নির্দেশনা অনুযায়ী অনুমতি চাওয়া হলেও তা প্রত্যাখ্যাত হয়েছে।

আরও পড়ুন, গুলি করে ২ লাখ টাকা ছিনতাই ভিডিও ভাইরাল

কূটনৈতিকভাবে অনুমতি পাওয়ার চেষ্টা চলছে। বর্তমানে জাহাজটি হরমুজের কাছাকাছি অবস্থান করছে। পরিস্থিতি বিবেচনায় শারজায় ফিরে যেতে বলা হয়েছে। জাহাজে থাকা ৩১ জন নাবিকের জন্য পর্যাপ্ত খাদ্য রয়েছে। প্রতিদিন ১৮ টন সামুদ্রিক পানি পরিশোধনের সক্ষমতা থাকলেও ইঞ্জিন চালু রাখতে হওয়ায় রেশনিং করে পানির ব্যবহার দৈনিক ৬ টনে নামিয়ে আনা হয়েছে। নাবিকদের মনোবল ধরে রাখতে জনপ্রতি দৈনিক খাবারের বরাদ্দ ৭ ডলার থেকে বাড়িয়ে ১২ ডলার করা হয়েছে। পাশাপাশি বেসিক বেতনের সমপরিমাণ ওয়ার অ্যালাউন্স দেওয়া হচ্ছে।

আরও পড়ুন, কুষ্টিয়ায় স্কুলকক্ষে অচেতন ছাত্রী উদ্ধার, ধর্ষণের আলামত

বাংলাদেশ শিপিং কর্পোরেশন থেকে জানা গেছে, ভারত থেকে পণ্য নিয়ে গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে 'বাংলার জয়যাত্রা'। পরে কাতার থেকে স্টিল কয়েল নিয়ে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছে। পরদিনই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় সংঘাত ছড়িয়ে পড়লে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। ১১ মার্চ জেবেল আলীতে পণ্য খালাস শেষ হওয়ার পর কুয়েতে নতুন পণ্য বোঝাইয়ের পরিকল্পনা থাকলেও যুদ্ধ পরিস্থিতির কারণে জাহাজটি নিরাপদে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় বিএসসি।

বিষয় : জাহাজ মধ্যপ্রাচ্য হরমুজ প্রণালি বাংলার জয়যাত্রা শারজা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

হরমুজে অনুমতি না পেয়ে ফিরছে ‘বাংলার জয়যাত্রা’

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

হরমুজ প্রণালি পার হতে না পেরে শারজায় ফিরছে 'বাংলার জয়যাত্রা'। মধ্যপ্রাচ্যে যুদ্ধ চললেও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ 'বাংলার জয়যাত্রা' হরমুজ প্রণালি পার হতে পারেনি। তাই আবার সংযুক্ত আরব আমিরাতের শারজা বন্দরে ফিরে যাচ্ছে।বাংলাদেশ শিপিং কর্পোরেশন থেকে জানা গেছে, প্রায় ৪০ দিন আটকে থাকার পর যুদ্ধবিরতি কার্যকর হলে গত বুধবার সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে হরমুজ প্রণালির উদ্দেশ্যে রওনা দেয় জাহাজটি।

টানা প্রায় ৪০ ঘণ্টা যাত্রা শেষে শুক্রবার সকালে প্রণালির কাছাকাছি পৌঁছে ইরান সরকারের কাছে পারাপারের অনুমতি চাওয়া হয়।কিন্তু ইরান সরকার অনুমতি দেয়নি। ফলে জাহাজটিকে ঘুরিয়ে নিরাপদে শারজায় ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, ইরানের নির্দেশনা অনুযায়ী অনুমতি চাওয়া হলেও তা প্রত্যাখ্যাত হয়েছে।

আরও পড়ুন, গুলি করে ২ লাখ টাকা ছিনতাই ভিডিও ভাইরাল

কূটনৈতিকভাবে অনুমতি পাওয়ার চেষ্টা চলছে। বর্তমানে জাহাজটি হরমুজের কাছাকাছি অবস্থান করছে। পরিস্থিতি বিবেচনায় শারজায় ফিরে যেতে বলা হয়েছে। জাহাজে থাকা ৩১ জন নাবিকের জন্য পর্যাপ্ত খাদ্য রয়েছে। প্রতিদিন ১৮ টন সামুদ্রিক পানি পরিশোধনের সক্ষমতা থাকলেও ইঞ্জিন চালু রাখতে হওয়ায় রেশনিং করে পানির ব্যবহার দৈনিক ৬ টনে নামিয়ে আনা হয়েছে। নাবিকদের মনোবল ধরে রাখতে জনপ্রতি দৈনিক খাবারের বরাদ্দ ৭ ডলার থেকে বাড়িয়ে ১২ ডলার করা হয়েছে। পাশাপাশি বেসিক বেতনের সমপরিমাণ ওয়ার অ্যালাউন্স দেওয়া হচ্ছে।

আরও পড়ুন, কুষ্টিয়ায় স্কুলকক্ষে অচেতন ছাত্রী উদ্ধার, ধর্ষণের আলামত

বাংলাদেশ শিপিং কর্পোরেশন থেকে জানা গেছে, ভারত থেকে পণ্য নিয়ে গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে 'বাংলার জয়যাত্রা'। পরে কাতার থেকে স্টিল কয়েল নিয়ে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছে। পরদিনই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় সংঘাত ছড়িয়ে পড়লে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। ১১ মার্চ জেবেল আলীতে পণ্য খালাস শেষ হওয়ার পর কুয়েতে নতুন পণ্য বোঝাইয়ের পরিকল্পনা থাকলেও যুদ্ধ পরিস্থিতির কারণে জাহাজটি নিরাপদে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় বিএসসি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত