দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

বাজেটে ভ্যাট-শুল্কে ছাড় নেই, রাজস্ব বাড়াতে কঠোর পথে এনবিআর

মো. আবদুর রহমান

আগামী বাজেটে ভ্যাট ও আমদানি শুল্কে কোনো ছাড় দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খানমঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে প্রাক-বাজেট আলোচনায় তিনি বলেন, চলতি বছরের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।তার ভাষায়, ৪ থেকে ৬ লাখ কোটি টাকা রাজস্ব সংগ্রহ করতে হবে, 

আর এই লক্ষ্য পূরণে কঠোর পদক্ষেপের বিকল্প নেই।এনবিআর চেয়ারম্যান আরও জানান, বিভিন্ন খাতে দেওয়া কর অব্যাহতি ধীরে ধীরে তুলে নেওয়া হবে।তবে সাধারণ মানুষের স্বার্থে কিছু খাতে ছাড় থাকবে। বিশেষ করে পাবলিক ট্রান্সপোর্ট খাতে সর্বোচ্চ সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে।তিনি বলেন, টার্নওভার ট্যাক্স কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে ব্যবসায়ীরা কিছুটা স্বস্তি পান।একই সঙ্গে কর ফাঁকি বন্ধে 

আরো পড়ুন , এক সপ্তাহেই সবজির দাম বেড়ে চাপে সাধারণ মানুষ

জোরালো পদক্ষেপ নেওয়া হবে এবং ভ্যাট রিফান্ড ব্যবস্থাকে আরও কার্যকর করা হবে।এনবিআর চেয়ারম্যান স্বীকার করেন, দীর্ঘদিন ধরে ভ্যাট রিফান্ড না দেওয়ায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে পুরো প্রক্রিয়া ডিজিটাল না হওয়া পর্যন্ত এই সমস্যা পুরোপুরি সমাধান হবে না বলেও জানান তিনি।

বিষয় : আগামী বাজেটে ভ্যাট আমদানি শুল্কে কোনো ছাড় দেওয়া সম্ভব নয়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

বাজেটে ভ্যাট-শুল্কে ছাড় নেই, রাজস্ব বাড়াতে কঠোর পথে এনবিআর

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

আগামী বাজেটে ভ্যাট ও আমদানি শুল্কে কোনো ছাড় দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খানমঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে প্রাক-বাজেট আলোচনায় তিনি বলেন, চলতি বছরের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।তার ভাষায়, ৪ থেকে ৬ লাখ কোটি টাকা রাজস্ব সংগ্রহ করতে হবে, 

আর এই লক্ষ্য পূরণে কঠোর পদক্ষেপের বিকল্প নেই।এনবিআর চেয়ারম্যান আরও জানান, বিভিন্ন খাতে দেওয়া কর অব্যাহতি ধীরে ধীরে তুলে নেওয়া হবে।তবে সাধারণ মানুষের স্বার্থে কিছু খাতে ছাড় থাকবে। বিশেষ করে পাবলিক ট্রান্সপোর্ট খাতে সর্বোচ্চ সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে।তিনি বলেন, টার্নওভার ট্যাক্স কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে ব্যবসায়ীরা কিছুটা স্বস্তি পান।একই সঙ্গে কর ফাঁকি বন্ধে 

আরো পড়ুন , এক সপ্তাহেই সবজির দাম বেড়ে চাপে সাধারণ মানুষ

জোরালো পদক্ষেপ নেওয়া হবে এবং ভ্যাট রিফান্ড ব্যবস্থাকে আরও কার্যকর করা হবে।এনবিআর চেয়ারম্যান স্বীকার করেন, দীর্ঘদিন ধরে ভ্যাট রিফান্ড না দেওয়ায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে পুরো প্রক্রিয়া ডিজিটাল না হওয়া পর্যন্ত এই সমস্যা পুরোপুরি সমাধান হবে না বলেও জানান তিনি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত