দৈনিক সংবাদ দিগন্ত

যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, স্থায়ী সমাধান চায় ইরান

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, তেহরান সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ না করে তাদের অবস্থান মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান -এর কাছে জানিয়ে দিয়েছে।

আরও পড়ুন, মার্কিন-ইসরাইলি হামলায় আইআরজিসি গোয়েন্দা প্রধান নিহত

ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, সাময়িক যুদ্ধবিরতি কোনো স্থায়ী সমাধান নয়। বরং তারা দীর্ঘমেয়াদে সংঘাতের স্থায়ী অবসান চায়। এ কারণে স্থায়ী যুদ্ধবিরতির ওপর জোর দিয়েছে দেশটি। এদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর হামলা অব্যাহত রয়েছে বলে দাবি করেছে তেহরান। একই সঙ্গে এসব হামলার পাল্টা জবাবও দিচ্ছে ইরান।

আরও পড়ুন, লামা উপজেলায় উদ্বোধন হলো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা

বিশ্লেষকদের মতে, সাময়িক যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করে স্থায়ী সমাধানের দাবি তোলার মাধ্যমে ইরান কূটনৈতিকভাবে চাপ বাড়ানোর কৌশল নিয়েছে, যা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও দীর্ঘায়িত করতে পারে।

বিষয় : প্রত্যাখ্যান যুদ্ধবিরতি ইরান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, স্থায়ী সমাধান চায় ইরান

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, তেহরান সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ না করে তাদের অবস্থান মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান -এর কাছে জানিয়ে দিয়েছে।

আরও পড়ুন, মার্কিন-ইসরাইলি হামলায় আইআরজিসি গোয়েন্দা প্রধান নিহত

ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, সাময়িক যুদ্ধবিরতি কোনো স্থায়ী সমাধান নয়। বরং তারা দীর্ঘমেয়াদে সংঘাতের স্থায়ী অবসান চায়। এ কারণে স্থায়ী যুদ্ধবিরতির ওপর জোর দিয়েছে দেশটি। এদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর হামলা অব্যাহত রয়েছে বলে দাবি করেছে তেহরান। একই সঙ্গে এসব হামলার পাল্টা জবাবও দিচ্ছে ইরান।

আরও পড়ুন, লামা উপজেলায় উদ্বোধন হলো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা

বিশ্লেষকদের মতে, সাময়িক যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করে স্থায়ী সমাধানের দাবি তোলার মাধ্যমে ইরান কূটনৈতিকভাবে চাপ বাড়ানোর কৌশল নিয়েছে, যা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও দীর্ঘায়িত করতে পারে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত