ইরানকে ঘিরে উত্তেজনা আরও বাড়িয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।৪৮ ঘণ্টার মধ্যে চুক্তিতে রাজি না হলে ইরানকে ‘সম্পূর্ণ উড়িয়ে দেওয়ার’ হুমকি দিয়েছেন তিনি।রোববার মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন।সাক্ষাৎকারে সাংবাদিকর্যাচেল স্কট জানতে চান, ইরানকে দেওয়া দুই থেকে তিন সপ্তাহের সময়সীমা এখনো বহাল আছে কি না।
আরো পড়ুন , যুদ্ধের চাপেই ভাঙছে ভিত? ইসরাইলে বিক্ষোভ, দেশ ছাড়ছেন হাজারো নাগরিক”
জবাবে ট্রাম্প বলেন, কয়েক সপ্তাহ নয়—এটি কয়েক দিনের মধ্যেই শেষ হওয়া উচিত।তিনি দাবি করেন, ইরান ইতোমধ্যে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে এবং প্রতিদিন পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।এদিকে, ইরানের হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপের ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১১০ ডলার ছাড়িয়েছে।বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে।বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি দ্রুত সমাধান না হলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন