বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার কালিকাবাড়ী বাজারের উপর সরকরী খাল দখল করে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। এতে করে দীর্ঘ খালটি সরু হয়ে পানিপ্রবাহ কমে যাচ্ছে। ফলে সেচ ও পানি নিষ্কাশনে বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে।
আরও পড়ুন, একদিনে ৮ অভিযোগ বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে
গত রবিবার সরেজমিনে দেখা যায়, কালিকাবাড়ী পাতা বাড়ীয়া, বাশবাড়ীয়া, আম বাড়ীয়া ৪ গ্রামের কালিকাবাড়ী বাজারের সড়কসংলগ্ন খালের পূর্বপাড়ে আরসিসি পিলারের ওপর বহু দোকানঘর ও অবৈধ স্থাপনা খাল দখল করে গড়ে তোলা হয়েছে। দোকানঘর ও স্থাপনার সংখ্যা ৩০টি। দখলের কারণে খালটি সংকুচিত হয়ে পড়ছে। নব্যতা হারাচ্ছে। বর্ষা মৌসুমে বিলের পানি খালে নামতে বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ ছাড়া বাজারের থেকে দুই পার্শ্বে প্রায় এক কিলোমিটার এলাকায় খাল দখল করে অর্ধশতাধিক স্থাপনা নির্মাণ করেছেন প্রভাবশালী ব্যক্তিরা।
আরও পড়ুন, পাহাড়তলীতে গভীর রাতে পুলিশের জালে ২ ছিনতাইকারী গ্রেফতার
একই এলাকার কৃষক মো. রফিকুল ইসলাম বলেন, দখলের ব্যাপারে খোঁজখবর রাখে না কেউ। তাদের সঙ্গে দখলদারদের গোপন আঁতাত আছে। এ কারণে খালটিতে দিন দিন দখলদারের সংখ্যা বাড়ছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হাবিবুল্লাহ্ জানান, খাল দখলের ব্যাপারে আমি অবগত নই। যদি দখল হয়ে থাকে তা হলে তাদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা গ্রহন করা হইবে।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন