দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৫ এপ্রিল ২০২৬

বাগেরহাটে মৎস্য ঘের দখলের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১১নং বহরবুনিয়া এলাকায় জমি ও মাছের ঘের দখলের অভিযোগে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে ভুক্তভোগীরা ও এলাকাবাসী। রবিবার (০৫ এপ্রিল) দুপুরে পূর্ব বহুরবুনিয়া ১নং ওয়ার্ডের হাওলাদার পাড়া এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনে অংশ নিয়ে ভুক্তভোগীরা বলেন, মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এফ এম শামীম আহসানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে জোরপূর্বক জমি ও ঘের দখলের চেষ্টা চলছে। পাশাপাশি মাদক ও চাঁদাবাজির মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগও তোলে এলাকাবাসী।

আরও পড়ুন, বগুড়া নন্দীগ্রামে প্রায় ২৬ লাখ টাকার নকল ব্যান্ডরোল উদ্ধার : ২ জন গ্রেফতার

ভুক্তভোগীরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত মালিকদের অধিকার ফিরিয়ে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। ভুক্তভোগীরা আরও জানান, এসব ঘটনায় তারা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তারা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে স্থানীয় ভুক্তভোগী জমি ও ঘের মালিকসহ এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা অবিলম্বে জমি দখল ও হয়রানি বন্ধের দাবি জানান এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। 

আরও পড়ুন, অবৈধভাবে পেট্রোল মজুদ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১০০ লিটার পেট্রোল জব্দ

এফ এম শামীম আহসান বলেন, মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এক সময় তিনি সংশ্লিষ্ট ঘেরটি পরিচালনা করতেন। তবে বর্তমানে একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেন তিনি। তিনি বলেন, প্রায় ৬০ বিঘার বেশি জমি হাড়ি নেওয়া রয়েছে এবং বিষয়টি নিয়ে কোনো ধরনের বিরোধ সৃষ্টি না হয় সে জন্য তিনি নিজেই প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। তিনি আরও বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

বিষয় : বাগেরহাট মিছিল অভিযোগ মানববন্ধন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

বাগেরহাটে মৎস্য ঘের দখলের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১১নং বহরবুনিয়া এলাকায় জমি ও মাছের ঘের দখলের অভিযোগে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে ভুক্তভোগীরা ও এলাকাবাসী। রবিবার (০৫ এপ্রিল) দুপুরে পূর্ব বহুরবুনিয়া ১নং ওয়ার্ডের হাওলাদার পাড়া এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনে অংশ নিয়ে ভুক্তভোগীরা বলেন, মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এফ এম শামীম আহসানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে জোরপূর্বক জমি ও ঘের দখলের চেষ্টা চলছে। পাশাপাশি মাদক ও চাঁদাবাজির মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগও তোলে এলাকাবাসী।

আরও পড়ুন, বগুড়া নন্দীগ্রামে প্রায় ২৬ লাখ টাকার নকল ব্যান্ডরোল উদ্ধার : ২ জন গ্রেফতার

ভুক্তভোগীরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত মালিকদের অধিকার ফিরিয়ে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। ভুক্তভোগীরা আরও জানান, এসব ঘটনায় তারা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তারা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে স্থানীয় ভুক্তভোগী জমি ও ঘের মালিকসহ এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা অবিলম্বে জমি দখল ও হয়রানি বন্ধের দাবি জানান এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। 

আরও পড়ুন, অবৈধভাবে পেট্রোল মজুদ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১০০ লিটার পেট্রোল জব্দ

এফ এম শামীম আহসান বলেন, মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এক সময় তিনি সংশ্লিষ্ট ঘেরটি পরিচালনা করতেন। তবে বর্তমানে একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেন তিনি। তিনি বলেন, প্রায় ৬০ বিঘার বেশি জমি হাড়ি নেওয়া রয়েছে এবং বিষয়টি নিয়ে কোনো ধরনের বিরোধ সৃষ্টি না হয় সে জন্য তিনি নিজেই প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। তিনি আরও বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত