জাতীয় কাউন্সিল আয়োজনের মাধ্যমে দলের সাংগঠনিক কর্মকাণ্ড বিস্তৃত করার পরিকল্পনা করছে বিএনপি।শনিবার (৪ এপ্রিল) রাতে গুলশানে দলের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে এ কথা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, দলকে কীভাবে দ্রুত কাউন্সিলের দিকে নেওয়া যায়, তা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।
আরো পড়ুন , “কেরানীগঞ্জে কারখানায় আগুন: ঘটনাস্থল পরিদর্শনে মন্ত্রী, নিহতদের পরিবারে সহায়তা ঘোষণা”
বিএনপি মহাসচিব জানান, কাউন্সিল আয়োজন করতে কমপক্ষে কয়েক মাস সময় লাগবে, এরপর চূড়ান্ত সময় নির্ধারণ করা হবে।বৈঠকটি অনুষ্ঠিত হয় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে, যা প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে।সভায় দলের সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি সরকারের ৪৭ দিনের কার্যক্রম নিয়েও আলোচনা হয় এবং বিভিন্ন সদস্য তাদের মতামত ও পরামর্শ দেন।উল্লেখ্য, বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালের ১৯ মার্চ।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন