দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৫ এপ্রিল ২০২৬

“কেরানীগঞ্জে কারখানায় আগুন: ঘটনাস্থল পরিদর্শনে মন্ত্রী, নিহতদের পরিবারে সহায়তা ঘোষণা”

মন্ত্রী আরিফুল হক চৌধুরী

ঢাকার কেরানীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া গ্যাস লাইট কারখানা পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।শনিবার কদমতলী এলাকায় সরেজমিনে গিয়ে তিনি দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন।এ সময় নিহত ও আহত শ্রমিকদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান মন্ত্রী।পরিদর্শন শেষে তিনি ছুটে যান জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ, 

যেখানে চিকিৎসাধীন দগ্ধ শ্রমিকদের পাশে সময় কাটান এবং তাদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবগত হন।মন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।এদিকে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য বিশেষ আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে নিহত প্রত্যেক শ্রমিকের 

আরো  পড়ুন , বাসাবাড়িতে লাইট-ফ্যান বন্ধের নির্দেশনা দেয়নি বিএনপি : রিজভী

পরিবারকে ২ লাখ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হবে।অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিবের নেতৃত্বে গঠিত এই কমিটিকে ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা

হয়েছে।একইসঙ্গে জেলা প্রশাসনকেও পৃথক তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।গণমাধ্যমকে মন্ত্রী বলেন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না।

বিষয় : কর্মসংস্থান ঢাকার কেরানীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

“কেরানীগঞ্জে কারখানায় আগুন: ঘটনাস্থল পরিদর্শনে মন্ত্রী, নিহতদের পরিবারে সহায়তা ঘোষণা”

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

ঢাকার কেরানীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া গ্যাস লাইট কারখানা পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।শনিবার কদমতলী এলাকায় সরেজমিনে গিয়ে তিনি দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন।এ সময় নিহত ও আহত শ্রমিকদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান মন্ত্রী।পরিদর্শন শেষে তিনি ছুটে যান জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ, 

যেখানে চিকিৎসাধীন দগ্ধ শ্রমিকদের পাশে সময় কাটান এবং তাদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবগত হন।মন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।এদিকে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য বিশেষ আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে নিহত প্রত্যেক শ্রমিকের 

আরো  পড়ুন , বাসাবাড়িতে লাইট-ফ্যান বন্ধের নির্দেশনা দেয়নি বিএনপি : রিজভী

পরিবারকে ২ লাখ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হবে।অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিবের নেতৃত্বে গঠিত এই কমিটিকে ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা

হয়েছে।একইসঙ্গে জেলা প্রশাসনকেও পৃথক তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।গণমাধ্যমকে মন্ত্রী বলেন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত