দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৫ এপ্রিল ২০২৬

টাঙ্গাইলে ‘ব্যাক টু নাইন্টিজ’ কনসার্ট শনিবার, ফিরবে নব্বই দশকের ব্যান্ড সংগীতের সেই উন্মাদনা

মাটি খননের সময় সন্ধান পাওয়া গেল ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’ লেখা দুটি লোহার বাক্স

কসবায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক আরও একজন

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার

রায়পুরায় আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৫ ঘণ্টার যৌথ অভিযান, গ্রেপ্তার একাধিক হত্যা মামলার আসামি

রায়পুরায় মোবাইল কোর্টের অভিযান, চার প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

মানবিক পুলিশিংয়ের উজ্জ্বল দৃষ্টান্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

গঙ্গাচড়ায় সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী

অধ্যাদেশ আইনে রূপ পেলেই স্থানীয় সরকার নির্বাচন ঘোষণা: প্রতিমন্ত্রী শাহে আলম

নির্বাচন সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো আইন হিসেবে চূড়ান্ত অনুমোদন পেলেই দেশে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন, বাগেরহাটে ১০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন ব্যবস্থার প্রয়োজনীয় আইনগত কাঠামো নিশ্চিত করার প্রক্রিয়া শেষ হলেই স্থানীয় সরকার নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা আসবে। তিনি স্পষ্ট করে জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক ব্যবহার করা হবে না। নবনিযুক্ত জেলা প্রশাসকদের প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, জাতীয় নির্বাচনে মনোনয়ন না পাওয়া ত্যাগী ও অভিজ্ঞ নেতাদের মধ্য থেকেই জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যদিও নিয়োগে দলীয় বিবেচনা রয়েছে, তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা ভবিষ্যৎ রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিজেদের স্বার্থেই নিরপেক্ষ আচরণ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুন, গঙ্গাচড়ায় স্কুল খুলেই বাড়ি ফেরেন প্রধান শিক্ষক, শিক্ষা ব্যবস্থা ব্যাহত

তিনি আরও বলেন, দায়িত্বপ্রাপ্ত সবাই জবাবদিহিতার আওতায় থাকবে এবং প্রশাসনিক কাজে স্বচ্ছতা বজায় রাখতে হবে। এছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তদন্তের অগ্রগতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে ইঙ্গিত দেন তিনি। সরকারের এই ঘোষণা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে চলমান আলোচনা ও জল্পনার মধ্যে নতুন মাত্রা যোগ করেছে।সংশ্লিষ্ট মহল মনে করছে, আইনগত প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হলে শিগগিরই দেশে স্থানীয় সরকার নির্বাচনের পরিবেশ তৈরি হতে পারে।

বিষয় : নির্বাচন তফসিল ঘোষণা অনুমোদন প্রতিমন্ত্রী শাহে আলম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

অধ্যাদেশ আইনে রূপ পেলেই স্থানীয় সরকার নির্বাচন ঘোষণা: প্রতিমন্ত্রী শাহে আলম

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x