নির্বাচন সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো আইন হিসেবে চূড়ান্ত অনুমোদন পেলেই দেশে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।আরও পড়ুন, বাগেরহাটে ১০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তারপ্রতিমন্ত্রী বলেন, নির্বাচন ব্যবস্থার প্রয়োজনীয় আইনগত কাঠামো নিশ্চিত করার প্রক্রিয়া শেষ হলেই স্থানীয় সরকার নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা আসবে। তিনি স্পষ্ট করে জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক ব্যবহার করা হবে না। নবনিযুক্ত জেলা প্রশাসকদের প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, জাতীয় নির্বাচনে মনোনয়ন না পাওয়া ত্যাগী ও অভিজ্ঞ নেতাদের মধ্য থেকেই জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যদিও নিয়োগে দলীয় বিবেচনা রয়েছে, তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা ভবিষ্যৎ রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিজেদের স্বার্থেই নিরপেক্ষ আচরণ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।আরও পড়ুন, গঙ্গাচড়ায় স্কুল খুলেই বাড়ি ফেরেন প্রধান শিক্ষক, শিক্ষা ব্যবস্থা ব্যাহততিনি আরও বলেন, দায়িত্বপ্রাপ্ত সবাই জবাবদিহিতার আওতায় থাকবে এবং প্রশাসনিক কাজে স্বচ্ছতা বজায় রাখতে হবে। এছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তদন্তের অগ্রগতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে ইঙ্গিত দেন তিনি। সরকারের এই ঘোষণা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে চলমান আলোচনা ও জল্পনার মধ্যে নতুন মাত্রা যোগ করেছে।সংশ্লিষ্ট মহল মনে করছে, আইনগত প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হলে শিগগিরই দেশে স্থানীয় সরকার নির্বাচনের পরিবেশ তৈরি হতে পারে।