দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

তেজগাঁওয়ে পুলিশের অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৭

রাজধানীর তেজগাঁও বিভাগে গত ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) রাতে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন, অচেতন অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

তিনি জানান, বৃহস্পতিবার নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলায় ৭ জন, পুরাতন মামলায় ৩ জন এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৩ জন রয়েছে। এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে ৩৩ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন, জ্বালানি সাশ্রয়ের সরকারি নির্দেশনা মানছেন না রাজধানীর দোকানসমূহ

পুলিশ জানিয়েছে, রাজধানীতে অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এই ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিষয় : গ্রেপ্তার অভিযান তেজগাঁও

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

তেজগাঁওয়ে পুলিশের অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৭

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image

রাজধানীর তেজগাঁও বিভাগে গত ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) রাতে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন, অচেতন অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

তিনি জানান, বৃহস্পতিবার নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলায় ৭ জন, পুরাতন মামলায় ৩ জন এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৩ জন রয়েছে। এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে ৩৩ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন, জ্বালানি সাশ্রয়ের সরকারি নির্দেশনা মানছেন না রাজধানীর দোকানসমূহ

পুলিশ জানিয়েছে, রাজধানীতে অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এই ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত