পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর অন্যতম প্রধান কুরবানির পশুর হাট—তেজগাঁও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে শেষ হয়েছে সব প্রস্তুতি। এখন শুধু ক্রেতাদের অপেক্ষায় ব্যবসায়ী ও খামারিরা।ঢাকা উত্তর সিটি করপোরেশনের ইজারা পাওয়া প্রতিষ্ঠান ‘শিকদার এন্টারপ্রাইজ’ আনুষ্ঠানিক কার্যাদেশ পাওয়ার পর থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে গরু ও ব্যবসায়ীদের আগমন শুরু হয়েছে। ইতোমধ্যেই জমে উঠতে শুরু করেছে হাটের পরিবেশ।, মূল মাঠ ছাড়িয়ে আশপাশের খোলা জায়গা ও সড়কজুড়ে সারি সারি গরু বেঁধে রাখা হয়েছে। অস্থায়ী ছাউনির নিচে চলছে পশুর পরিচর্যা। দূর-দূরান্ত থেকে আসা ব্যাপারীরা এখন ভালো দামের আশায় প্রহর গুনছেন।হাটের প্রবেশমুখে নজর কাড়ছে বেনাপোলের ‘ফিরোজ আল-মামুন ডেইরি ফার্ম’-এর আনা চারটি বিশাল আকৃতির উট। এগুলো দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা।আরও পড়ুন ,লালবাগে রাফি হত্যা: ‘বাবুর্চি ইমন’ গ্রেফতার, উদ্ধার ৯ রাউন্ড গুলিহাটের ইজারাদার ও শিকদার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, বর্ষার কথা মাথায় রেখে নিচু জায়গা বালু দিয়ে ভরাট করা হয়েছে, তৈরি করা হয়েছে বিশাল ত্রিপলের ছাউনি। পাশাপাশি ২৪ ঘণ্টা বিদ্যুৎ, জেনারেটর ও স্বেচ্ছাসেবক টিমও প্রস্তুত রাখা হয়েছে।সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে গরু নিয়ে আসা এক খামারি জানিয়েছেন, তার বড় দুটি গরুর দাম ধরা হয়েছে প্রায় ৪ লাখ টাকা করে। অন্যদিকে কুমিল্লার লালমাই থেকে আসা এক ব্যবসায়ীর বড় গরুর দাম হাঁকা হয়েছে ৯ লাখ টাকা।আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সতর্ক প্রশাসন। তেজগাঁও শিল্পাঞ্চল থানা জানিয়েছে, হাটে অস্থায়ী পুলিশ ক্যাম্প, ২৪ ঘণ্টা টহল ও সাদা পোশাকে নজরদারি থাকবে।ব্যবসায়ী ও আয়োজকদের আশা—বৃষ্টি থাকলেও নিরাপত্তা ও আধুনিক ব্যবস্থাপনার কারণে এবার তেজগাঁও পশুর হাটে কেনাবেচা হবে জমজমাট।আরও পড়ুন , ‘জাস্টিস ফর রামিসা’ স্লোগানে উত্তাল রাজধানী