রাজধানীর আদাবর ও তেজগাঁও এলাকায় পৃথক অভিযান চালিয়ে কুখ্যাত ‘কবজিকাটা আনোয়ার’ গ্রুপের অন্যতম সদস্য, মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার কবির ওরফে ধ্বংস কবিরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-২।সোমবার সকালে র্যাব-২ এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।র্যাব জানায়, গত ২৮ জুন গোপন সংবাদের ভিত্তিতে আদাবর এলাকার শ্যামলী হাউজিংয়ের ৪ নম্বর সড়কে অভিযান চালানো হয়। অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ‘কবজিকাটা আনোয়ার’ গ্রুপের সদস্য কবির ওরফে ধ্বংস কবির এবং তার সহযোগী আব্দুর রহমানকে আটক করা হয়।
আরও পড়ুন , পল্টনে গ্রেফতার কুখ্যাত মাদক সম্রাট লালন, রয়েছে ২৮ মামলা
এ সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি উদ্ধার করা হয়।একই দিন রাজধানীর কারওয়ান বাজার এলাকায় পৃথক অভিযানে কিশোর গ্যাং লিডার ও একাধিক মামলার আসামি বিল্লাল হোসেনকে একটি চাপাতিসহ গ্রেপ্তার করা হয়।র্যাবের তথ্যমতে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে রাজধানীর মোহাম্মদপুর, আদাবরসহ বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে ছিনতাই, ডাকাতি, চুরি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।র্যাব আরও জানায়, ধ্বংস কবিরের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই ও মাদক-সংক্রান্ত পাঁচটি মামলা রয়েছে। অন্যদিকে বিল্লাল হোসেনের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদকসহ মোট ১১টি মামলা রয়েছে।
বিষয় : তেজগাঁও কিশোর গ্যাং র্যাবের অভিযান

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন