রাজধানীর পল্টন ও জাতীয় স্টেডিয়াম এলাকার অন্যতম মাদক কারবারি হিসেবে পরিচিত মো. লালনকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে ২৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।সোমবার বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী।পুলিশ জানায়, গত ৩ জুন গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় স্টেডিয়ামের ৪ নম্বর গেট সংলগ্ন এরশাদ গলিতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে লালন তার সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়।
আরও পড়ুন, খিলগাঁওয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখম, আতঙ্কে এলাকাবাসী
পরে ওই ব্যাগ তল্লাশি করে ৯ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৪ গ্রাম ওজনের ২০৫ পুরিয়া হেরোইন, মাদক বিক্রির ২১ হাজার ৬০০ টাকা এবং একটি পেনড্রাইভ উদ্ধার করা হয়।পরবর্তীতে গত শনিবার জাতীয় স্টেডিয়াম এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।প্রাথমিক জিজ্ঞাসাবাদে লালন স্বীকার করেছে, আত্মীয় ও সহযোগীদের সহায়তায় সে দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিল।থানা সূত্রে জানা যায়, গত ছয় মাসে আরও দুইবার গ্রেফতার হলেও অল্প সময়ের মধ্যে জামিনে মুক্ত হয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে সে।রোববার আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয় : গ্রেফতার পুলিশের উপস্থিতি মাদক সম্রাট

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন