রাজধানীর খিলগাঁওয়ে এক কলেজ শিক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকার লাকি ফার্মেসির সামনে এ হামলার ঘটনা ঘটে।আহত সৌরভ শাহরিয়ার (১৮) খিলগাঁও মডেল কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় সৌরভ কয়েকজন বন্ধুর সঙ্গে তিলপাপাড়ার লাকি ফার্মেসির সামনে বসে ছিলেন।
আরও পড়ুন, রাজধানীতে জাল টাকার কারবারে বড় আঘাত, শাহবাগে গ্রেফতার ৪
এ সময় স্থানীয় যুবক আরাফাত, ফাতিন ও সোলেমানসহ কয়েকজন অতর্কিত হামলা চালায়।একপর্যায়ে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে সৌরভের বাম কাঁধে কোপ দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।আহত শিক্ষার্থীর বাবা শুভ মাহমুদ সাংবাদিকদের জানান, তার ছেলের সঙ্গে হামলাকারীদের কোনো পূর্বশত্রুতা ছিল না। ঘটনার সময় হামলাকারীরা সৌরভের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ব্যর্থ হয়ে তারা তাকে কুপিয়ে জখম করে বলে অভিযোগ করেন তিনি।তবে হামলার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।
বিষয় : কলেজ শিক্ষার্থী কুপিয়ে জখম গুরুতর আহত

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন