দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : সোমবার, ২৯ জুন ২০২৬

রাজধানীতে জাল টাকার কারবারে বড় আঘাত, শাহবাগে গ্রেফতার ৪

রাজধানীতে জাল টাকার কারবারে বড় আঘাত

রাজধানীর শাহবাগ এলাকায় জাল টাকার ব্যবসার বিরুদ্ধে বড় ধরনের অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে ৪০ লাখ টাকার জাল নোটসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।শনিবার রাতে শাহবাগ থানাধীন মোতালিব প্লাজার পঞ্চম তলার একটি দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- নাফিজ আহম্মেদ (২৬), মো. রহমত উল্লাহ (২৬), ইয়াকুব আলী চৌধুরী (৩৯) এবং রুবেল (৪২)।রবিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

আরও  পড়ুন, মোহাম্মদপুরে র‍্যাবের অভিযানে শামীম পাটালিসহ আটক ৮, উদ্ধার বিদেশি অস্ত্র

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী জানতে পারে, মোতালিব প্লাজার একটি দোকানে কয়েকজন ব্যক্তি বিপুল পরিমাণ জাল টাকাসহ অবস্থান করছে। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।অভিযান চলাকালে তাদের কাছ থেকে ৪০ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একইসঙ্গে এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

বিষয় : গ্রেফতার অভিযান জাল টাকা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

রাজধানীতে জাল টাকার কারবারে বড় আঘাত, শাহবাগে গ্রেফতার ৪

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

রাজধানীর শাহবাগ এলাকায় জাল টাকার ব্যবসার বিরুদ্ধে বড় ধরনের অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে ৪০ লাখ টাকার জাল নোটসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।শনিবার রাতে শাহবাগ থানাধীন মোতালিব প্লাজার পঞ্চম তলার একটি দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- নাফিজ আহম্মেদ (২৬), মো. রহমত উল্লাহ (২৬), ইয়াকুব আলী চৌধুরী (৩৯) এবং রুবেল (৪২)।রবিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

আরও  পড়ুন, মোহাম্মদপুরে র‍্যাবের অভিযানে শামীম পাটালিসহ আটক ৮, উদ্ধার বিদেশি অস্ত্র

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী জানতে পারে, মোতালিব প্লাজার একটি দোকানে কয়েকজন ব্যক্তি বিপুল পরিমাণ জাল টাকাসহ অবস্থান করছে। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।অভিযান চলাকালে তাদের কাছ থেকে ৪০ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একইসঙ্গে এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x