দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

চন্দনাইশে দেশীয় অস্ত্রসহ দুই পাহাড়ি সন্ত্রাসী আটক

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নে পুলিশের বিশেষ অভিযানে দুইজন পাহাড়ি সন্ত্রাসীকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে চন্দনাইশ থানাধীন কাঞ্চনাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ৪১ নম্বর লড এলাহাবাদ এলাকার পুটিছড়ি স্কুল ভিটার সামনে থেকে তাদের আটক করে পুলিশ।

আরও পড়ুন, চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গে ৬ মাস বয়সী শিশুর মৃত্যু

আটককৃতরা হলেন— বান্দরবান জেলার ডলু পাড়া ১ নম্বর ওয়ার্ডের কোয়ালং ইউনিয়নের অংপই মার্মার ছেলে বাবু মার্মা (২২) এবং চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শাহজাহানের ছেলে জামাল উদ্দিন (১৯)। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ থানা পুলিশের একটি দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন অবস্থায় ঘোরাফেরা করার সময় তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আরও পড়ুন, বেলকুচিতে অবৈধভাবে মজুত করা ১৪৫৫ লিটার তেল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

প্রাথমিক তদন্তে জানা যায়, আটককৃতরা পাহাড়ি এলাকা থেকে লোকালয়ে এসে অস্ত্রটি বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিল। পুলিশের জিজ্ঞাসাবাদে এ তথ্য উঠে এসেছে বলে জানা গেছে। এছাড়াও জানা যায়, আটককৃত বাবু মার্মা পূর্বে একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিল এবং জামিনে মুক্ত হয়ে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস খান জানান, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

বিষয় : আটক সন্ত্রাসী চন্দনাইশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

চন্দনাইশে দেশীয় অস্ত্রসহ দুই পাহাড়ি সন্ত্রাসী আটক

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নে পুলিশের বিশেষ অভিযানে দুইজন পাহাড়ি সন্ত্রাসীকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে চন্দনাইশ থানাধীন কাঞ্চনাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ৪১ নম্বর লড এলাহাবাদ এলাকার পুটিছড়ি স্কুল ভিটার সামনে থেকে তাদের আটক করে পুলিশ।

আরও পড়ুন, চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গে ৬ মাস বয়সী শিশুর মৃত্যু

আটককৃতরা হলেন— বান্দরবান জেলার ডলু পাড়া ১ নম্বর ওয়ার্ডের কোয়ালং ইউনিয়নের অংপই মার্মার ছেলে বাবু মার্মা (২২) এবং চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শাহজাহানের ছেলে জামাল উদ্দিন (১৯)। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ থানা পুলিশের একটি দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন অবস্থায় ঘোরাফেরা করার সময় তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আরও পড়ুন, বেলকুচিতে অবৈধভাবে মজুত করা ১৪৫৫ লিটার তেল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

প্রাথমিক তদন্তে জানা যায়, আটককৃতরা পাহাড়ি এলাকা থেকে লোকালয়ে এসে অস্ত্রটি বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিল। পুলিশের জিজ্ঞাসাবাদে এ তথ্য উঠে এসেছে বলে জানা গেছে। এছাড়াও জানা যায়, আটককৃত বাবু মার্মা পূর্বে একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিল এবং জামিনে মুক্ত হয়ে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস খান জানান, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত