দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

চট্টগ্রামের পতেঙ্গায় ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার ও মাইক্রোবাসসহ বিপুল সরঞ্জাম জব্দ

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা মডেল থানাধীন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি সক্রিয় ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত একটি হাইচ মাইক্রোবাসসহ বিপুল পরিমাণ সরঞ্জাম ও নগদ অর্থ জব্দ করা হয়।

আরও পড়ুন, ঈশ্বরদীতে স্ট্রবেরি চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৪টার দিকে পতেঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন এসআই সৈয়দ ফকরুল ইসলাম, এসআই মো. রিয়াদুল ইসলাম, এসআই আকতার হোসেনসহ সঙ্গীয় ফোর্স। পুলিশ জানায়, পতেঙ্গা থানার খেজুরতলা এলাকার মাদ্রাসাগলি লামিয়া হোটেলের সামনে সড়কে অভিযান চালিয়ে মো: ইমরান (২৫), মো: আবুল কালাম স্বপন (৩৫) ও মো: আরিফ (৩১) এই তিনজনকে গ্রেফতার করা হয়। তারা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ।

আরও পড়ুন, রূপগঞ্জের ভোলাবতে ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের হামলা ও লুটপাট

গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি হাইচ মাইক্রোবাস জব্দ করা হয়। যা ডাকাতির কাজে ব্যবহৃত হতো বলে ধারণা করা হচ্ছে। এছাড়া তাদের দেহ ও গাড়ি তল্লাশি করে উদ্ধার করা হয় ৮টি মোবাইল ফোন, নগদ ২১ হাজার ৭০০ টাকা, ২টি অটো সুইচ গিয়ার, ২টি চাপাতি, একটি ওয়াকিটকি, গাড়ির ৪টি ভিন্ন নম্বর প্লেট এবং একটি স্টিলের ছোরা। এ ঘটনায় পতেঙ্গা মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, দস্যুতা ও চাঁদাবাজিসহ অন্তত ১০টিরও বেশি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আরও তদন্ত ও আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয় : গ্রেফতার চট্টগ্রাম অভিযান ডাকাত পতেঙ্গা গ্রেফতার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

চট্টগ্রামের পতেঙ্গায় ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার ও মাইক্রোবাসসহ বিপুল সরঞ্জাম জব্দ

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

featured Image

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা মডেল থানাধীন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি সক্রিয় ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত একটি হাইচ মাইক্রোবাসসহ বিপুল পরিমাণ সরঞ্জাম ও নগদ অর্থ জব্দ করা হয়।

আরও পড়ুন, ঈশ্বরদীতে স্ট্রবেরি চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৪টার দিকে পতেঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন এসআই সৈয়দ ফকরুল ইসলাম, এসআই মো. রিয়াদুল ইসলাম, এসআই আকতার হোসেনসহ সঙ্গীয় ফোর্স। পুলিশ জানায়, পতেঙ্গা থানার খেজুরতলা এলাকার মাদ্রাসাগলি লামিয়া হোটেলের সামনে সড়কে অভিযান চালিয়ে মো: ইমরান (২৫), মো: আবুল কালাম স্বপন (৩৫) ও মো: আরিফ (৩১) এই তিনজনকে গ্রেফতার করা হয়। তারা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ।

আরও পড়ুন, রূপগঞ্জের ভোলাবতে ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের হামলা ও লুটপাট

গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি হাইচ মাইক্রোবাস জব্দ করা হয়। যা ডাকাতির কাজে ব্যবহৃত হতো বলে ধারণা করা হচ্ছে। এছাড়া তাদের দেহ ও গাড়ি তল্লাশি করে উদ্ধার করা হয় ৮টি মোবাইল ফোন, নগদ ২১ হাজার ৭০০ টাকা, ২টি অটো সুইচ গিয়ার, ২টি চাপাতি, একটি ওয়াকিটকি, গাড়ির ৪টি ভিন্ন নম্বর প্লেট এবং একটি স্টিলের ছোরা। এ ঘটনায় পতেঙ্গা মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, দস্যুতা ও চাঁদাবাজিসহ অন্তত ১০টিরও বেশি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আরও তদন্ত ও আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত