দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০১ এপ্রিল ২০২৬

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

কুমিল্লায় মহাসড়কে পৃথক দুর্ঘটনায় ৫ নিহত আহত ৬

সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা, নিমসারদাউদকান্দি এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন।হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১ এপ্রিল) ভোররাত ও সকালে জেলার বিভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ঘটে।নিমসার বাজার এলাকায় ভোররাত সাড়ে চারটার দিকে ঢাকামুখী লেনে একটি ট্রাক কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই চালক নিহত হন। নিহতরা হলেন নোয়াখালীর জহিরুল ইসলাম ও মেহেরপুরের সোহেল রানা। এ ঘটনায় ট্রাকের হেলপার আহত হয়েছেন।

আরো পড়ুন , নোয়াখালী-৬ সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল

অন্যদিকে, দাউদকান্দি উপজেলার কানড়া এলাকায় মেলা থেকে ফেরার পথে অজ্ঞাত গাড়ির চাপায় দুই অটোরিকশা চালক নিহত হন। নিহতরা হলেন সরকারপুর গ্রামের বারেক (৪২) ও মোস্তফা (৪০)।এ ঘটনায় আহত হয়েছেন নবীর হোসেন (৩৮), কাওসার (৪০), ইসমাইল (৩৭) ও সাগর মিয়া (৩৫)। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।এদিকে, চান্দিনা উপজেলার বড় গোবিন্দপুর এলাকায় পৃথক আরেকটি দুর্ঘটনায় নবম শ্রেণির শিক্ষার্থী তাইম (১৫) নিহত হয়েছেন। প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় একটি লরির চাপায় তার মৃত্যু হয়।পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিষয় : দুর্ঘটনা আহত মহাসড়ক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

কুমিল্লায় মহাসড়কে পৃথক দুর্ঘটনায় ৫ নিহত আহত ৬

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা, নিমসারদাউদকান্দি এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন।হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১ এপ্রিল) ভোররাত ও সকালে জেলার বিভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ঘটে।নিমসার বাজার এলাকায় ভোররাত সাড়ে চারটার দিকে ঢাকামুখী লেনে একটি ট্রাক কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই চালক নিহত হন। নিহতরা হলেন নোয়াখালীর জহিরুল ইসলাম ও মেহেরপুরের সোহেল রানা। এ ঘটনায় ট্রাকের হেলপার আহত হয়েছেন।

আরো পড়ুন , নোয়াখালী-৬ সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল

অন্যদিকে, দাউদকান্দি উপজেলার কানড়া এলাকায় মেলা থেকে ফেরার পথে অজ্ঞাত গাড়ির চাপায় দুই অটোরিকশা চালক নিহত হন। নিহতরা হলেন সরকারপুর গ্রামের বারেক (৪২) ও মোস্তফা (৪০)।এ ঘটনায় আহত হয়েছেন নবীর হোসেন (৩৮), কাওসার (৪০), ইসমাইল (৩৭) ও সাগর মিয়া (৩৫)। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।এদিকে, চান্দিনা উপজেলার বড় গোবিন্দপুর এলাকায় পৃথক আরেকটি দুর্ঘটনায় নবম শ্রেণির শিক্ষার্থী তাইম (১৫) নিহত হয়েছেন। প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় একটি লরির চাপায় তার মৃত্যু হয়।পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত