প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬
কুমিল্লায় মহাসড়কে পৃথক দুর্ঘটনায় ৫ নিহত আহত ৬
সংবাদ দিগন্ত ||
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা, নিমসার ও দাউদকান্দি এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন।হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১ এপ্রিল) ভোররাত ও সকালে জেলার বিভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ঘটে।নিমসার বাজার এলাকায় ভোররাত সাড়ে চারটার দিকে ঢাকামুখী লেনে একটি ট্রাক কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই চালক নিহত হন। নিহতরা হলেন নোয়াখালীর জহিরুল ইসলাম ও মেহেরপুরের সোহেল রানা। এ ঘটনায় ট্রাকের হেলপার আহত হয়েছেন।আরো পড়ুন , নোয়াখালী-৬ সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিলঅন্যদিকে, দাউদকান্দি উপজেলার কানড়া এলাকায় মেলা থেকে ফেরার পথে অজ্ঞাত গাড়ির চাপায় দুই অটোরিকশা চালক নিহত হন। নিহতরা হলেন সরকারপুর গ্রামের বারেক (৪২) ও মোস্তফা (৪০)।এ ঘটনায় আহত হয়েছেন নবীর হোসেন (৩৮), কাওসার (৪০), ইসমাইল (৩৭) ও সাগর মিয়া (৩৫)। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।এদিকে, চান্দিনা উপজেলার বড় গোবিন্দপুর এলাকায় পৃথক আরেকটি দুর্ঘটনায় নবম শ্রেণির শিক্ষার্থী তাইম (১৫) নিহত হয়েছেন। প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় একটি লরির চাপায় তার মৃত্যু হয়।পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত