দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০১ এপ্রিল ২০২৬

মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষণ, ভিডিও ধারণ করে ধর্ষকদের উল্লাস

ঝিনাইদহের মহেশপুরে এক স্কুলছাত্রীকে বাড়ি ফেরার পথে তুলে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন ও গণধর্ষণের অভিযোগ উঠেছে। শুধু ধর্ষণ করেই ক্ষান্ত হয়নি অভিযুক্তরা, সেই নারকীয় ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তা প্রদর্শন করে তারা এলাকায় ‘উল্লাস’ করেছে বলেও অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (৩১ মার্চ) ভিকটিমের পরিবার মহেশপুর থানায় চারজনকে অভিযুক্ত করে একটি লিখিত এজাহার দায়ের করেছেন।

আরও পড়ুন, ফরিদপুরসহ ১৪ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

থানায় দায়ের করা এজাহার ও পারিবারিক সূত্রে জানাগেছে, গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের দিন সন্ধ্যায় স্কুলছাত্রী পাশের বাড়ি থেকে নিজের বাসায় ফিরছিল। পথে মধ্যে সামন্তা বাগদিরাইট গ্রামের রাস্তার ওপর থেকে শাওন ও হযরত আলী তার মুখ চেপে ধরে পাশের একটি ঘাস ক্ষেতে নিয়ে যায়। পরবর্তীতে সেখানে আরও দু’জন যোগ দেয়। অভিযোগে উল্লেখ করা হয়েছে, একই গ্রামের হাফেজুল ইসলামের ছেলে হযরত আলী, তরিকুল ইসলামের ছেলে শাওন এবং দিনুর ছেলে নয়ন পালাক্রমে তাকে ধর্ষণ করে। এ সময় ফরিদ হোসেনের ছেলে আমিন ঐ ছাত্রীর মুখ চেপে ধরে রাখে যাতে সে চিৎকার করতে না পারে।

নারকীয় এই ঘটনা চলাকালীন শাওন ও আমিন মোবাইলে ভিডিও ধারণ করে। ধর্ষণের পর তারা ভিকটিমকে হত্যার হুমকি দেয় এবং ঘটনাটি জানাজানি হলে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখায়। ভিকটিম কান্নায় ভেঙ্গে পড়ে বলেন. ওরা আমাকে তুলে নিয়ে গিয়ে তিনজনে মিলে সর্বনাশ করেছে। আমার পরিবারকে মেরে ফেলার ভয় দেখিয়েছিল, তাই ভয়ে কিছু বলিনি। কিন্তু ওরা নিজেরা সেই ভিডিও মানুষকে দেখিয়ে আনন্দ করছে। আমি এর বিচার চাই?

আরও পড়ুন, চন্দনাইশে ডায়রিয়ার প্রকোপ, এক সপ্তাহে ৬৬ রোগী হাসপাতালে

ভিকটিমের ফুফু (পালিত মা) মামলার বাদী ফাতেমা খাতুন জানান, সামাজিক মর্যাদা ও জীবনের ভয়ে তারা প্রথমে চুপ থাকলেও অভিযুক্তরা ভিডিও নিয়ে লোকজনের কাছে বড়াই শুরু করলে বিষয়টি প্রকাশ্যে আসে। তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ ব্যাপারে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান,গণধর্ষণের একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। আসামীদের গ্রেফতারে এবং আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশের অভিযান চলমান রয়েছে।

বিষয় : ঝিনাইদহ মহেশপুর গণধর্ষণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষণ, ভিডিও ধারণ করে ধর্ষকদের উল্লাস

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত