দৈনিক সংবাদ দিগন্ত

আদমদীঘিতে গৃহবধূকে আটকে গণধর্ষণ, নারীসহ ৪ জন গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে এক গৃহবধূকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সান্তাহার লোকো কলোনি এলাকায়।অভিযোগের পর অসুস্থ অবস্থায় ভুক্তভোগীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।শনিবার সকালে ভুক্তভোগী পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে নারীসহ চারজনকে গ্রেফতার করেছে।আরো পড়ুন , রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, কোটি টাকার মালামাল লুটগ্রেফতারকৃতরা হলেন—সাহেদুল ইসলাম সাহেদ, রুনা বেগম, মিঠু হোসেন ও হৃদয় হোসেন।পুলিশ জানায়, গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে এবং গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।এ ঘটনায় জড়িত অপর এক আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

আদমদীঘিতে গৃহবধূকে আটকে গণধর্ষণ, নারীসহ ৪ জন গ্রেফতার